মোঃ আব্দুল হক লিটনঃ
হালুয়াঘাটের খৃস্টান, গারো, হাজং ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আজ পৃথকভাবে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবারে হালুয়াঘাট পৌর শহরের হোটেল ইমেক্সে অনুষ্ঠিত এই সাক্ষাতে সম্প্রদায়ের নেতৃবৃন্দ ফুল দিয়ে প্রিন্সকে শুভেচ্ছা জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করেন।
এমরান সালেহ প্রিন্স তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিএনপি ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকল নাগরিককে সঙ্গে নিয়ে ইনক্লুসিভ, পজিটিভ ও রেইনবো বাংলাদেশ গড়ে তুলতে চায়। ধানের শীষে ভোট দিয়ে এই ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরো বলেন, জনগণের ঐক্যই পরিবর্তনের মূল শক্তি। আসুন, আমরা সবাই মিলে বাংলাদেশকে গণতন্ত্র, ন্যায় ও সাম্যের পথে ফিরিয়ে আনি।
এ সময় খৃস্টান, গারো ও হাজং সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট ট্রাইবাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুভ্রত রেমা, ধোবাউড়া ট্রাইবাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সমুয়েল চিরান, পাস্টর তুলিন্দ্র পাথাং, জবিন্দ্র নাফাক, বিভীশন হাজং, উইলসন চাম্বুগং, সবিতা থিগিদি, ফরিদ মারাক, নারায়ণ হাজং, লিউ চিরান, মোচিন্দ্র ম্রং, প্রণুষ হাগিদক ও শিশির রেমা।
হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হালুয়াঘাট পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দেবতোষ সরকার, অশোক সরকার অপু, কামাক্ষা মন্দির কমিটির সভাপতি মিত্র বর্ধন পাল, সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্বপন ধর ও উত্তম সরকার বাবুল।
এছাড়াও এমরান সালেহ প্রিন্স সকালে হালুয়াঘাটের পূর্ব ধারা ও ধারা কান্দা এলাকায় গণসংযোগ করেন। তিনি ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।