স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বদলিজনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিনকে এক বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে ধোবাউড়া ডিজিটাল প্রেসক্লাব।
বুধবার (২৩ জুলাই) বিকাল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই হৃদয়গ্রাহী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জিএম আজারুল ইসলাম কাজল।
অনুষ্ঠানে ইউএনও নিশাত শারমিন তাঁর ধোবাউড়ায় কর্মকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “ধোবাউড়া ছিল আমার প্রশাসনিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই উপজেলার মানুষ, প্রশাসন এবং সাংবাদিক সমাজ আমাকে সবসময় সহযোগিতা করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “ডিজিটাল প্রেসক্লাব যে ঐক্যবদ্ধভাবে পেশাদারিত্বের সাথে কাজ করে, তা সত্যিই প্রশংসনীয়। সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের সুখ-দুঃখ ও বাস্তবতার চিত্র উঠে আসে।”
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এস.এম বাবর, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসাইন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পলাশ ও মাহদুল হাসান বিশ্বাস রুজেল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মানিক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা ইউএনও নিশাত শারমিনের কর্মদক্ষতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও প্রশাসনিক সততার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।
ধোবাউড়া ডিজিটাল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও নিশাত শারমিনকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, আবেগঘন এবং সম্মাননায় পূর্ণ।
ধোবাউড়ায় সাংবাদিক সমাজের এ আয়োজনে আবারও প্রমাণিত হয়েছে—তথ্য সংগ্রহ ও জনকল্যাণে নিবেদিত প্রেসক্লাব এখন শুধু গণমাধ্যমের নয়, বরং সামাজিক ও প্রশাসনিক সম্পর্কের এক মজবুত সেতুবন্ধন।