তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে মঙ্গলবার(৯ সেপ্টেম্বর) একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা দিয়ে খাদে পরে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে পথচারীর মৃত্যু হয়।
নিহত জুবায়েদ আহমেদ ডুলু(৪০)উপজেলার মোকামিয়া গ্রামের বাসিন্দা লাল মাহমুদ ওরফে লালের ছেলে । সে পেশায় একজন বালু ব্যবসায়িক।
ময়মনসিংহ টু শেরপুর মহাসড়কের ফুলপুরের মোকামিয়া নামক স্থানে ভোর সকাল ৬টায় দ্রুতগতিতে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জুবায়েদ আহমেদ ডুলু নামের একজনকে ধাক্কা দিয়ে খাদে পড়ে উল্টে যায়। ওই সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তিনি মা'রা যান।
পরে স্থানীয়রা দৌড়ে এসে ঘটনা দেখতে পেয়ে সড়ক অবরোধ করে রাখেন প্রায় আধা ঘন্টা। ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ কারীদের কথা শুনে তাদের বুঝালে বিক্ষিপ্ত জনতা অবরোধ তুলে নেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নিহতের পরিবার জানান, প্রতিদিনের মতোই সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে গিয়েছিলেন অবশেষে লাশ হয়ে ফিরলেন। সে এখনো বিয়ে করেননি। বিয়ের কথা বললে বারবার বলতেন আগে প্রতিষ্ঠিত হই, তারপর বিয়ে করব। তার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন। বিক্ষুব্ধ জনতার সাথে কথা বলে যানবাহন চলাচল স্বাভাবিক করে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। তবে ঘাতক গাড়ি চালক পলাতক রয়েছে। ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।