স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলা রাজনৈতিকভাবে নতুন মোড়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের রাজনীতি, কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সাধারণ মানুষের পাশে থাকা কারণে বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোরশেদ আলম স্থানীয় তৃণমূলের নেতাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়।
ভালুকার জনগণ মনে করছে, রাজনৈতিক প্রক্রিয়ায় এমন একজন নেতার প্রয়োজন, যিনি শুধু দলীয় কাঠামো শক্তিশালী করবেন না, বরং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।
ভালুকার কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি ও শিক্ষিত তরুণরা তাকে গ্রহণযোগ্য নেতা হিসেবে দেখছেন। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন মাঠে থাকা এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে মোরশেদ আলম এলাকায় সকল শ্রেণির মানুষের আস্থা অর্জন করেছেন। তারা মনে করছেন, ভালুকার উন্নয়ন, শান্তি এবং মানুষের কল্যাণের জন্য তার নেতৃত্ব অপরিহার্য।
ভালুকার সাধারণ মানুষ মনে করেন, দলকে শক্তিশালী করতে এবং এলাকার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে পরিবর্তন এখন সময়ের দাবি। দীর্ঘদিন স্থবির থাকা সংগঠনকে পুনর্গঠন করার জন্য মোরশেদ আলমকে নেতৃত্বে আনাটাই সমাধান।
স্থানীয় কৃষক দেলোয়ার হোসেন বলেন, আমাদের সুখ–দুঃখের খবর রাখেন এমন নেতা খুব কম। মোরশেদ ভাই সেই মানুষ। তার মতো একজনকে সামনে আনলেই ভালুকার রাজনীতি নতুনভাবে এগোবে।
স্থানীয় আসলাম শেখ নামে এক যুবক বলেন, রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন মানসিকতার নেতৃত্ব দরকার। মোরশেদ ভাই সেই পরিবর্তনের প্রতীক।
আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটে বিএনপির মনোনয়ন নিয়ে ভালুকায় তৃণমূলের মধ্যে তীব্র আলোচনা চলছে। অনেক নেতাকর্মীর দাবি, সঠিক মনোনয়ন না দিলে দল শক্তিশালী হবে না। মোরশেদ আলমকে মনোনয়নের অগ্রাধিকার দেওয়া হলে দল নতুন প্রাণ পাবে। স্থানীয় কর্মী নাজমুল হোসেন বলেন, মনোনয়ন শুধু পদ নয়, এটি ত্যাগী নেতার মূল্যায়ন। আমরা সেই মূল্যায়ন দেখতে চাই।
আলহাজ্ব মোরশেদ আলম সাংবাদিকদের জানান, ভালুকার জনগণই আমার শক্তি। মানুষের ভালোবাসা আমাকে কাজের জন্য প্রেরণা দেয়। দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত, তবে মানুষ পাশে থাকলে কোনও কাজ অসম্ভব নয়। তিনি বলেন, তিনি সর্বদা জনগণের সেবা এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোরশেদ আলমের জনপ্রিয়তার মূল কারণ হলো মাঠে দীর্ঘদিন থাকা, কর্মীদের প্রতি সম্মান, সাধারণ মানুষের সমস্যা শোনা, শান্তিপ্রিয় চরিত্র এবং এলাকার উন্নয়নমূলক কাজে নিয়মিত অংশগ্রহণ।
ভালুকার মানুষ মনে করছেন, নেতৃত্বে পরিবর্তন মানে শুধু রাজনৈতিক নয়, এটি উন্নয়ন, স্বচ্ছতা এবং মানুষের আস্থার প্রতীক। এলাকাবাসী স্পষ্ট করে বলছে, মানুষের জন্য হলেও নেতৃত্বে পরিবর্তন অত্যন্ত জরুরি।