ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন চরপাড়া এলাকায় র্যাব-১৪ এর ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিভিন্ন হাসপাতাল, ল্যাব ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা এবং আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১,০৯৮ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট ২০২৫) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান ও র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পল্লী কল্যাণ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
অস্বাস্থ্যকর পরিবেশের কারণে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯" এর ৫৩ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।
নিউ রুম্মা নাছিমন ডায়াগনস্টিক সেন্টার
একই ধারায় ২ লাখ টাকা জরিমানা গুনতে হয়।
আল আকসা ল্যাব এন্ড হাসপাতাল
অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা এবং স্বত্বাধিকারী জিয়াউর রহমানকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সিরাম হাসপাতাল প্রাইভেট লিমিটেড
১ লাখ টাকা জরিমানা এবং স্বত্বাধিকারী সৈয়দ আসাদুল, সাকসেস ল্যাব এন্ড হাসপাতালের মালিক মোঃ আরাফত ইসলাম ও কর্মচারী মোঃ সোহেল রানাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রেডিয়েন্ট মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সানরাইজ হাসপাতাল, আইন লঙ্ঘনের অভিযোগে মালিক মোজাহিদ কোরেশীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অন্যান্য ব্যক্তির মধ্যে,
ফারহানা আফরোজ ও মোঃ ফয়জুল হককে এক মাসের কারাদণ্ড এবং হাবিবুর রহমান ফকিরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মেসার্স শুকরিয়া এন্টারপ্রাইজকে
"বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫" এর অধীনে ৩০ হাজার টাকা জরিমানা এবং ১,০৯৮ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, জনস্বার্থে ও জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।