শিক্ষার্থীদের পাশে বাবুল: "ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াবো, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তৈরি করবো"
আব্দুল হক লিটনঃ
পাঠদান চলাকালে শিক্ষার্থীদের খোঁজখবর নিতে গৌরীপুরের ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ে হাজির হন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবুল। বুধবার সকালবেলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরউত্তমকে সাথে নিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, খোঁজ নেন তাদের পড়ালেখা, পরিবার ও স্বপ্নের কথা।
বাবুল শুধু রাজনৈতিক নেতাই নন, একইসঙ্গে পল্লী কল্যাণ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক। তিনি জানান, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য নানামুখী সহায়তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে অসুস্থ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিং কার্যক্রম শিগগিরই শুরু করা হবে।
শিক্ষার্থীদের মধ্যে এ খবরে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়ে। তারা বাবুলকে ধন্যবাদ জানায় এবং আগামীর পথচলায় তার পাশে থাকার প্রত্যয় জানায়। শিক্ষকরা জানান, বাবুল একসময় এই প্রতিষ্ঠানের গুণগত মানের ফুটবল খেলোয়াড় ছিলেন। আজ তিনি তাদের সহকর্মী, বন্ধু ও গর্বের মানুষ। তার রাজনৈতিক অগ্রযাত্রায় সকলে আনন্দিত এবং আশাবাদী।
আনোয়ারুল ইসলাম বাবুল বলেন, "শুধু রাজনীতি নয়, মানুষের জন্য কিছু করতে চাই বলেই পল্লী কল্যাণ হাসপাতাল থেকে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ মানবসেবায় ব্যয় করছি। আমাদের দল বিএনপি আজ সংকটে থাকলেও শিক্ষার্থীদের মাঝে দেশের ভবিষ্যৎ দেখছি। এদের মাধ্যমেই আমরা বাংলাদেশকে গড়বো, তারেক রহমানের নেতৃত্বে নতুন দিনের সূচনা করবো।"
তিনি আরও বলেন, "বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে আমাদের দল গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে। কিন্তু শিক্ষা থেমে থাকতে পারে না। এই ছাত্ররাই আগামীতে আমাদের দলের কাণ্ডারি হবে। তাই ছাত্রদের শিক্ষার আলোয় আলোকিত করতে আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে পাশে থাকব।"
ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরউত্তম বলেন, "আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের এক প্রাক্তন শিক্ষার্থী আজ সমাজ ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার সহযোগিতায় আমরা ভবিষ্যতে আরও অনেক উদ্যোগ নিতে পারবো।"
একজন রাজনৈতিক নেতার শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া, তাদের পাশে দাঁড়ানো, অসুস্থদের জন্য চিকিৎসা সহায়তার অঙ্গীকার নিঃসন্দেহে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এমন সমাজসেবামূলক কর্মকাণ্ড রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। শিক্ষা ও নেতৃত্ব একসাথে এগিয়ে চলুক, এটাই প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন, উত্তর জেলা উলামাদলের যুগ্ন আহবায়ক, মোহাম্মদ নুরুল ইসলামসহ অন্যান্য নেতা কর্মীর সাথে ছিল।