ত্রিশালে র‍্যাব ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার- ১, জরিমানা ৬৫ হাজার টাকা

মোঃ আব্দুল হক লিটনঃ

ময়মনসিংহ জেলার ত্রিশালে র‍্যাব–১৪, ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে ১৬ জনকে সড়ক পরিবহন আইন ২০১৮–এর বিভিন্ন ধারায় মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুর ১টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত র‍্যাব–১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল ও জেলা ট্রাফিক পুলিশের সহায়তায় ত্রিশাল থানাধীন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। অভিযানে আইন অমান্যকারীদের কাছ থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার দয়াল রায় (৪৫)কে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা।

র‍্যাব–১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মোঃ সামসুজ্জামান বলেন, “সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *