উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

মাহিম আল খোকন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী-২০২৬”। শনিবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ, বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন, অতিথি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

See also  শীতের সকালে সার্কিট হাউজ মাঠে ভোটের উৎসব, মানুষের মন কেড়েছে ভোটের গাড়ি

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্কুলজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে আবেগঘন মুহূর্তে মেতে ওঠেন অনেকেই। কেউ স্মৃতিচারণ করেন শ্রেণিকক্ষের দিনগুলোর, কেউবা শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক সম্পর্কের গল্প তুলে ধরেন।

আলোচনা সভা শেষে শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি, সম্মানিত শিক্ষকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সম্মাননা সনদ প্রদান করা হয়। সম্মাননা পেয়ে অতিথিরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

See also  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দিনব্যাপী আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, গ্রুপ ফটোসেশন ও র‍্যাফেল ড্র। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করবে এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with