মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং ২৯ মামলার কুখ্যাত মোটরসাইকেল চোর ‘ফ্রিডম মানিক’সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা। শুক্রবার (১৫ মে) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সতিযা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত চোর মোস্তাফিজুর রহমান ওরফে ‘ফ্রিডম মানিক’ (৩৯)-কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই …
Read More »জাতীয়
বিকেলে ফেসবুক লাইভে চাঁদাবাজির প্রতিবাদ, রাতেই সাংবাদিককে গলা কেটে হত্যা
মোঃ আব্দুল হক লিটনঃ বিকেলে চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করার কয়েক ঘণ্টার মধ্যেই নির্মম হত্যার শিকার হলেন মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিক। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছিলেন। তার …
Read More »যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি বঞ্চিত জনতা ব্যাংকের শত শত কর্মকর্তা-কর্মচারী
শিবলী সাদিক খানঃ জনতা ব্যাংকে দীর্ঘদিন ধরে কর্মরত, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীরা যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন—এমন অভিযোগ দিন দিন আরও প্রবল হচ্ছে। বহু বছর ধরে যারা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন, তাদের মধ্যে অনেকেই এখনো প্রথম বা দ্বিতীয় গ্রেডেই আটকে আছেন, যেখানে একই ব্যাচের অনেকেই জেনারেল ম্যানেজার (জিএম) পদেও পৌঁছে গেছেন। ১৯৯৮ সালে একই ব্যাচে …
Read More »জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির কালো ব্যাজ ও মৌন মিছিল
শ্রাবণী সরকার ময়মনসিংহঃ ১৮ জুলাই ২০২৫, শুক্রবার ঐতিহাসিক জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর ও উত্তর জেলা বিএনপির যৌথ উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় এই প্রতীকী কর্মসূচি। ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী (আলম) এর নেতৃত্বে …
Read More »তারাকান্দায় ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত যুবকের বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে উত্তেজিত জনতা ও প্রতিপক্ষের লোকজন। পুলিশ বলছে, অভিযুক্ত গ্রেপ্তারের আগেই এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মেছেরা গ্রামে গত ২ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় চার বছর বয়সী একটি শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে শিশুটির …
Read More »হালুয়াঘাটে মাদকের রাজত্ব, হারিয়ে যাচ্ছে একটি প্রজন্ম
হালুয়াঘাটে মাদকের রাজত্ব, হারিয়ে যাচ্ছে একটি প্রজন্ম সুবিধাবঞ্চিত সীমান্ত পেরিয়ে সর্বনাশের ছোবল এখন স্কুলের বেঞ্চে মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের হালুয়াঘাট এখন যেন সীমান্তবর্তী নয়, যেন একটি অঘোষিত মাদকপ্রদেশ। ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা সীমান্তের ১ নম্বর ভুবনকুড়া ও গাজিরভিটা ইউনিয়ন দিয়ে প্রতিনিয়ত গোপনে ঢুকছে মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য। আর এই পাচারের ফলে, গোটা হালুয়াঘাট উপজেলায় তৈরি হয়েছে এক গভীর অন্ধকার …
Read More »সরকারবিরোধী ষড়যন্ত্র ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : সরকারবিরোধী ষড়যন্ত্র, রাজনৈতিক সহিংসতায় উসকানি এবং দুর্নীতির একাধিক অভিযোগে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। সোমবার (২৩ …
Read More »অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করছে সরকার: মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার
অন্তর্বর্তীকালীন সরকারের নির্ধারিত সময় অনুযায়ীই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (২১ জুন) দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত “বার্ষিক গবেষণা অগ্রগতি ২০২৪-২৫ পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা ২০২৫-২৬” শীর্ষক আঞ্চলিক কর্মশালায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “সরকার একটি অবাধ, সুষ্ঠু …
Read More »রক্তাক্ত শুক্রবার, ফুলপুর-তারাকান্দায় মহাসড়কে একদিনেই নিভে গেল ৮ প্রাণ
বাহার উদ্দিন /তপু রায়হান রাব্বি, ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন ৮ জন। শুক্রবার (২০ জুন) বিকেল ও রাতে ঘটে যাওয়া এ দুটি ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন। নিহতদের মধ্যে বৃদ্ধা, স্কুলছাত্র, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় সিএনজি …
Read More »আট বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক: সারা দেশের আটটি বিভাগেই অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২০ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিভাগীয় পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে দেশের …
Read More »
Bijoy71TV Bijoy71TV