ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধানঃ শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন আটক করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার গোমড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। ৩৯ বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোমড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৯০ পিস …
Read More »ধোবাউড়ায় ৬৫ লাখের বালুমহালের ইজারা, ধ্বংস হাজার কোটি টাকার সরকারি সড়ক-ব্রিজ। বিস্তারিত কমেন্টে।
আব্দুল হক লিটনঃ মাত্র ৬৫ লাখ টাকার বালুমহালের ইজারাকে কেন্দ্র করে প্রায় ১৫ শত কোটি টাকার সড়ক ও সেতু ক্ষতির অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নেতাই নদ থেকে বালু উত্তোলন ও অতিরিক্ত বোঝাই ট্রাকে পরিবহনের কারণে হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার বিভিন্ন সড়ক এখন ধ্বংসের পথে। কোথাও পিচ উঠে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। আবার কোথাও সড়কের দুই …
Read More »হালুয়াঘাটে পুকুরে বিষ ঢেলে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের হালুয়াঘাটে পুকুরে বিষ ঢেলে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার ৮ নম্বর নড়াইল ইউনিয়নের গোপিনগর গ্রামের বাহাদুর ওরফে বাহার উদ্দিন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে সাতজনকে বিবাদী করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে গোপিনগর গ্রামে বাদীর বসতবাড়ির উত্তর-পূর্ব পাশে থাকা পুকুরে …
Read More »তারাকান্দায় ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
রিপোর্টারঃ ময়মনসিংহের তারাকান্দায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন—মো. জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী স্মৃতি আক্তার। তারা ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর এলাকার বাসিন্দা। জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের প্রেস নোটে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক …
Read More »র্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি ও ঘাতক চালক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ময়মনসিংহে র্যাব-১৪-এর পৃথক অভিযানে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় ঘাতক গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৪ জানিয়েছেন, বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি আকাশ চন্দ্র সাহাকে গ্রেফতারে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর সদর কোম্পানির একটি দল র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সহযোগিতায় লক্ষ্মীপুর …
Read More »হালুয়াঘাটে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নারী, থানায় অভিযোগ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের হালুয়াঘাটে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোছা. মাহমুদা খাতুন নামে এক নারী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকাল ১১টার দিকে উপজেলার ১ নম্বর ভুবনকূড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমিরখাকুড়া এলাকায় মাহমুদা খাতুনের বসতবাড়িতে এ …
Read More »কিছু মানুষের ভাগ্য উন্নয়নে নষ্ট হচ্ছে লাখো মানুষের ভবিষ্যৎ: এমপি রুবেল
ময়মনসিংহ প্রতিনিধিঃ “কিছু মানুষের ভাগ্য উন্নয়নে নষ্ট হচ্ছে লাখো মানুষের ভবিষ্যৎ। হাতে গোনা কয়েকজনের স্বার্থে সরকারের হাজার কোটি টাকার সড়ক ধ্বংস হতে দেওয়া হবে না। এভাবেই অবৈধ বালু উত্তোলন, মাদক ও সীমান্ত দিয়ে গরু চোরাচালানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল। শনিবার হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির আয়োজনে পরিচ্ছন্ন ও সবুজ হালুয়াঘাট বিনির্মাণে আলোচনা ও করণীয় …
Read More »হালুয়াঘাটে জুলাই গণহত্যাকারীদের বিচার ও সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের হালুয়াঘাটে জুলাই গণহহত্যায় জড়িত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায়ের দাবিতে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকেল চারটায় হালুয়াঘাট ডিএস আলিম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি সুশৃঙ্খল ও বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি …
Read More »ময়মনসিংহে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ৪ সদস্য আটক
. নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ নগরীতে ছিনতাই দমনে চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও চার সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর র্যালীর মোড়, চরপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ময়মনসিংহের র্যালীর মোড় আটানী পুকুরপাড় এলাকার আরাফাত …
Read More »হালুয়াঘাটে দুই খালের পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় দেড় কোটি টাকা
মোঃ আব্দুল হক লিটন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ খাল খনন প্রকল্পের আওতায় দুটি খালের পুনঃখনন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। মোট সাড়ে ৮ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা, কৃষি উৎপাদন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তনের আশা করছেন স্থানীয়রা। একই সঙ্গে পরিকল্পিত ও সাশ্রয়ী বাস্তবায়নের ফলে অব্যয়িত প্রায় দেড় কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন …
Read More »
Bijoy71 TV Bijoy71 TV