অপরাধ

ময়মনসিংহে যুবক হত্যা: ২৪ ঘণ্টায় চারজন গ্রেপ্তার, একজনের আদালতে স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ নগরীর ৩৬ বাড়ি কলোনির আর.কে. মিশন রোডে ভাড়া বাসায় মো. রুবেল (৩৮) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে জনি (২৮) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পিবিআই জানায়, গত ৫ জুলাই ২০২৬ সকালে নগরীর ৩৬ বাড়ি কলোনির একটি …

Read More »

তারাকান্দায় ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত যুবকের বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে উত্তেজিত জনতা ও প্রতিপক্ষের লোকজন। পুলিশ বলছে, অভিযুক্ত গ্রেপ্তারের আগেই এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মেছেরা গ্রামে গত ২ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় চার বছর বয়সী একটি শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে শিশুটির …

Read More »

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের অভিযানে ১৬ আসামি গ্রেফতার

মোঃ আব্দুল হক লিটনঃ পুলিশ সুপারের নির্দেশে ও গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এর সার্বিক তত্ত্বাবধানে নান্দাইল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একদিনেই বিভিন্ন মামলা ও অভিযোগে মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবারে পরিচালিত এই অভিযানে নান্দাইল থানার নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি, তদন্তে পাওয়া অভিযুক্ত ও একাধিক ওয়ারেন্টভুক্ত পলাতক ব্যক্তি গ্রেফতার হন। পুলিশ জানায়, অভিযানে একটি ট্রাক চুরির …

Read More »

শম্ভুগঞ্জে ভয়াবহ ডাকাতি: ডিবির অভিযানে ১৪০ কেজি লুণ্ঠিত তামার তার উদ্ধার, ৯ সদস্যের ডাকাতচক্র আটক

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের শম্ভুগঞ্জ হেয়ার ব্রিকস্ ফ্যাক্টরিতে সংঘটিত ভয়াবহ ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ১৪০ কেজি তামার তার, গ্রেফতার করা হয়েছে সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্যকে। গত ২৫ মে রাত আনুমানিক ৩টার দিকে শম্ভুগঞ্জের ওই ইটভাটায় দেশীয় অস্ত্রে সজ্জিত ১০-১৫ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা ফ্যাক্টরির তালা …

Read More »

ফুলপুরে প্রেমের বলি স্কুলছাত্র: নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল অর্ধগলিত লাশ

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ প্রেমের সম্পর্কের পরিণতি যে কখনো এত ভয়াবহ হতে পারে, তা কে জানত! ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের তিন দিন পর ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আবু রায়হান নিহাল (১৭)-এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে একটি সেপটিক ট্যাংক থেকে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে উপজেলার ভাইটকান্দি মোড় এলাকায়। নিহত রায়হান ছনধরা ইউনিয়নের হরিণদী গ্রামের মৃত তোফাজ্জল …

Read More »

চুরি-ডাকাতি-খুনের ১২ মামলার আসামি কাইয়ুম অবশেষে গ্রেফতার

আব্দুল হক লিটন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ছোটবেলা থেকেই গরু-পালনের অভিজ্ঞতা ছিল আব্দুল কাইয়ুমের। তবে সময়ের সঙ্গে সেই অভিজ্ঞতা ধীরে ধীরে রূপ নেয় অপরাধে। নিজের তিনটি পিকআপ গাড়িকে ব্যবহার করে রাতের আঁধারে বিভিন্ন গ্রাম ও বাজার থেকে গরু চুরি করে তা পাচার করতেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। একসময় গরু চুরি আর ডাকাতিতে কোটি টাকার মালিক হয়ে ওঠা এই কাইয়ুম …

Read More »

রহস্যজনক মৃত্যু না কি পরিকল্পিত হত্যা? স্বামী-স্ত্রীর ঝগড়ার মধ্যে প্রাণ হারালেন গৃহবধূ মিনা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে দীর্ঘদিনের কলহ এবং পুলিশের অভিযোগ না নেওয়ার ঘটনায় মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। নিহত গৃহবধূর নাম মিনা আক্তার (২৫)। পরিবারের দাবি, তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। তারাকান্দা উপজেলার একটি গ্রামের পাশের জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় …

Read More »

চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই নেই: হাফেজ আজিজুল হক

“বিএনপির নামে কেউ যদি চাঁদাবাজি করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। গৌরীপুর উপজেলায় বিএনপির পরিচয়ে চাঁদাবাজি চলবে না”—এভাবেই দৃঢ় বক্তব্য রেখেছেন গৌরীপুর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক। ঈদ-পরবর্তী মিলনমেলা ও সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্য সচিব মনোনীত হওয়ায় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান …

Read More »

কুলিয়ারচরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসী ও স্বজনদের মানববন্ধন বিক্ষোভ

সোহানুর রহমান সোহান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:- মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে কুলিয়ারচর উপজেলার লক্ষীপুর গ্রামের এলাকাবাসী। স্থানীয় নাবালক ইকবাল হোসেন তামিম এর নাম মামলার এজাহারে না থাকার সত্ত্বেও মিথ্যা মামলা করার প্রতিবাদে শনিবার ( ১৪ জুন) সকালে লক্ষীপুর বাসস্ট্যান্ডে শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসী জানায়, ইকবাল হোসেন তামিম মত এলাকার …

Read More »

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মোঃ আব্দুল হক লিটন, হালুয়াঘাট (ময়মনসিংহ) জীবনের এক অনন্য অধ্যায় কলেজ জীবন। যেখানে বই-খাতার গন্ধ মিশে থাকার কথা স্বপ্ন আর সম্ভাবনায়, সেখানে প্রতিদিন কোর্ট-কাচারির চত্বরে উপস্থিত, এই হলো হালুয়াঘাটের ভবনকুড়া গ্রামের দুই কলেজ শিক্ষার্থী মনির হোসেন (২৬) ও আফরোজা (৩০)-এর বাস্তবতা। এতসবের পেছনে রয়েছে স্থানীয়ভাবে ‘মামলাবাজ’ হিসেবে কুখ্যাত মোঃ দুলাল মিয়ার একের পর এক মিথ্যা মামলার ভয়াবহ ছায়া। গত কয়েক …

Read More »