মাহিম আল খোকন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী-২০২৬”। শনিবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ, বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি …
Read More »Monthly Archives: May 2026
হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার
মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি সুজিত চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। তিনি উপজেলার বিলডোরা ইউনিয়নের বিলডুোড়া গ্রামের মৃত রমেশ চন্দ্র সরকারের ছেলে। পুলিশ জানায়, স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর সুজিত চন্দ্র সরকার প্রায় সাত বছর কারাভোগ করেন। পরে জামিনে বের হয়ে আদালতে নিয়মিত হাজিরা দেওয়া বন্ধ করে আত্মগোপনে চলে …
Read More »আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন
মোঃ আব্দুল হক লিটনঃ সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা, অভিজ্ঞ চিকিৎসা সহায়ক কর্মী এবং তুলনামূলক কম খরচে মানসম্মত সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নগরীর চরপাড়া এলাকায় নতুন এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী এবং ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন …
Read More »জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স
মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ডুহিখালী ব্রিজ থেকে মাঝিয়াইল গ্রাম পর্যন্ত পিডিবির মাধ্যমে নির্মিত ১ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। নতুন এ বিদ্যুৎ সংযোগের ফলে মাঝিয়াইল গ্রামের তিন শতাধিক বাড়ি, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান ও কৃষি সেচ কার্যক্রম বিদ্যুতের আওতায় এসেছে। তিনি ২০০ কেভি …
Read More »মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ মহানগর যুবদল আজ শুধু একটি রাজনৈতিক সংগঠনের নাম নয়, বরং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি শক্তিশালী ও আলোচিত সাংগঠনিক ইউনিট। আর এই সংগঠনের রাজপথকেন্দ্রিক আন্দোলন-সংগ্রামে যেসব নেতাকর্মী দুঃসময়ে সাহস, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলী দিয়ে নিজেদের আলাদা অবস্থানে নিয়ে গেছেন, তাদের মধ্যে অন্যতম নাম নূরে আলম সিদ্দিকী (আলম)। বর্তমানে তিনি ময়মনসিংহ মহানগর যুবদলের ২ নম্বর যুগ্ম-সাধারণ …
Read More »ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর
হালুয়াঘাট থেকে আবদুল আউয়ালঃ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মেঘালয় পুলিশ কর্তৃক আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ৬ টার দিকে হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্ত এলাকার মেইন পিলার ১১২০ এর নিকট ২২ বিএসএফ ব্যাটালিয়নের যাত্রাকোনা ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের …
Read More »ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
তবু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক কিশোরীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক কিশোরী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) উপজেলার পৃথক এলাকায় এসব ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার বাঘেধরা গ্রামের হেলাল উদ্দিন ও নাজমা খাতুনের মেয়ে সুমাইয়া আক্তার (১৫) বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে …
Read More »ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩
এস এম বাবর, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কলসিন্দুর ঘাটপাড় মসজিদ সংলগ্ন এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার একটি দল ওই এলাকায় …
Read More »ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩
মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং ২৯ মামলার কুখ্যাত মোটরসাইকেল চোর ‘ফ্রিডম মানিক’সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা। শুক্রবার (১৫ মে) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সতিযা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত চোর মোস্তাফিজুর রহমান ওরফে ‘ফ্রিডম মানিক’ (৩৯)-কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই …
Read More »মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত দুই পেশাদার চোর ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই যাওয়া ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১ মে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে মুক্তাগাছা উপজেলার বিরাশি এলাকার একটি বসতবাড়িতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী আশরাফুল …
Read More »
Bijoy71TV Bijoy71TV