তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ফুলপুরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদ, কম্বল, একটি প্রাইভেটকারসহ আটজনকে আটক করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানা ১২ ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদির দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ৯টি কম্বল, …
Read More »Monthly Archives: July 2025
ময়মনসিংহে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবীদের দাবি: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হোন
মোঃ আব্দুল হক লিটনঃ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে “মার্চ ফর জাস্টিস” কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি বার ইউনিট। বুধবার (৩১ জুলাই) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির সভাপতিত্ব করেন ইউনিট আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ এনায়েতুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল। এতে …
Read More »বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্রও শক্তিশালী হবে — এমরান সালেহ প্রিন্স
নাবিলা আফরিন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বিএনপিকে গণমানুষের শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্রও শক্তিশালী হবে।” তিনি ৩০ জুলাই বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির দলীয় সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন। প্রিন্স বলেন, “ফ্যাসিবাদমুক্ত …
Read More »শরীরে ময়লা ছিটিয়ে অভিনব কায়দায় ৪ লাখ টাকা চুরি, দুই বছর পর চোর গ্রেফতার
মোঃ আব্দুল হক লিটনঃ প্রকাশ্যে জনাকীর্ণ এলাকায় অভিনব কৌশলে ৪ লাখ টাকা চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ। ঘটনার প্রায় দুই বছর পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারিতে চোর মোঃ হান্নান মিয়াকে (৬২) রাজধানীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটে ২০২২ সালের ৯ নভেম্বর। ওই দিন দুপুরে ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকায় অবস্থিত পূবালী …
Read More »ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মানবিক সফর: উপহারে সিক্ত সাধারণ মানুষ
মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ মঙ্গলবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলা সফর করেছেন। তার সফরকে কেন্দ্র করে উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দিনব্যাপী এই সফরে শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা ও দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে একগুচ্ছ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়, যা স্থানীয় জনগণের মুখে হাসি ফোটায়। সফরের শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে …
Read More »ফুলপুরে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ সাইফুল ইসলামের স্মরণে স্মৃতিফলকের নির্মাণ কাজ উদ্বোধন
ফুলপুরে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ সাইফুল ইসলামের স্মরণে স্মৃতিফলকের নির্মাণ কাজ উদ্বোধ তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ কৃষক সাইফুল ইসলামের স্মরণে নির্মিত স্মৃতিফলকের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে আমুয়াকান্দা ব্রিজ মোড়ে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। উদ্বোধনী আয়োজনে …
Read More »সংস্কার মানে জোর নয়, সংলাপ—৩১ দফা বাস্তবায়নে বুলেট গতিতে কাজ করবে বিএনপি, হুঁশিয়ারি এমরান সালেহ প্রিন্সের
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: “রাষ্ট্র মেরামত করে নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন বিএনপি জাতিকে দেখিয়েছে, তা বাস্তবায়নে বিএনপি ওয়াক আউট নয়, বুলেট গতিতে কাজ করবে”—এমন দৃঢ় বার্তা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “সংস্কারের নামে জোর নয়, চাই সংলাপ ও সম্মিলিত সিদ্ধান্ত। একচেটিয়া সিদ্ধান্ত চাপিয়ে দিলে বিএনপি তা মেনে নেবে না।” মঙ্গলবার বিকেলে ধোবাউড়া দাখিল মাদরাসা মাঠে উপজেলা …
Read More »জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ফুলপুরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উদ্যাপন উপলক্ষে “এসো নিজেকে বদলাই, পৃথিবীকে বদলাই” এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। সোমবার (২৯ জুলাই) ফুলপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত হয় এ অভিযান। উল্লেখযোগ্য এই কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। তাঁর সঙ্গে …
Read More »জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ফুলপুরে জুলাই এর কবিতা পাঠ ও স্মৃতিচারণ
তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদ্যাপন উপলক্ষে জুলাই এর কবিতা পাঠ ও জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে সোমবার (২৮শে জুলাই) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। এতে জুলাই মাসের ঐতিহাসিক ঘটনাগুলোর স্মৃতিচারণ করা এবং কবিতা পাঠের মাধ্যমে সেই সময়ের অনুভূতি …
Read More »ময়মনসিংহে “জুলাই পুনর্জাগরণ-২০২৫” উপলক্ষে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান–২০২৫” উদযাপন উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কার্যক্রম শুরু হয়। সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে আয়োজিত এই মানবিক উদ্যোগে অংশ নেন জেলার শীর্ষ স্বাস্থ্য ও প্রশাসনিক কর্মকর্তারা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) …
Read More »
Bijoy71TV Bijoy71TV