ময়মনসিংহে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবীদের দাবি: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হোন

মোঃ আব্দুল হক লিটনঃ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে “মার্চ ফর জাস্টিস” কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি বার ইউনিট।

বুধবার (৩১ জুলাই) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির সভাপতিত্ব করেন ইউনিট আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ এনায়েতুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিনিয়র অ্যাডভোকেট নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান সাদেক, এবং “জুলাই যোদ্ধা” খ্যাত অ্যাডভোকেট মোঃ রাইসুল ইসলাম।

See also  ময়মনসিংহে সিভিল সার্জনের অফিস সহকারীর অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলা

বক্তারা বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থায় জনগণের ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এবং মৌলিক অধিকার হুমকির মুখে। গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবীদের সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

তারা আরও বলেন, স্বাধীন বিচার ব্যবস্থা ছাড়া কোনও রাষ্ট্র টিকে থাকতে পারে না। আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী আইনজীবীদের মাঠে থাকতে হবে।

এসময় বক্তারা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা, গুম-খুন-নির্যাতনের বিচার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

See also  গৌরীপুরে শহীদ পরিবারের সদস্য বাবুলের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও দোয়া মাহফিল

কর্মসূচির শেষে কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নুরুল হক বলেন, এই ‘মার্চ ফর জাস্টিস’ কেবল একটি প্রতীকী কর্মসূচি নয়, এটি একটি বৃহত্তর গণআন্দোলনের প্রস্তুতি। জাতীয়তাবাদী আইনজীবীরা জনগণের অধিকার আদায়ে কখনও পিছু হটবে না।”

উল্লেখ্য, “মার্চ ফর জাস্টিস” কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দেশে গণতন্ত্রের চেতনা পুনরুজ্জীবনের জন্য আইনি ও সাংবিধানিক লড়াইয়ের অংশ হিসেবে নতুন উদ্যোগ শুরু করেছে।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with