
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের হালুয়াঘাটে টিকটকার হালিমকে আটকের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বলেন, “টিকটকার হালিম আটকের বিষয়টি সঠিক নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।”
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর পোস্ট তৈরি করে কারও মানহানি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন গুজবে কান না দেন এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করেন।
বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা । ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির সঙ্গে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি ।






















