গাজীপুর আদালত থেকে পলাতক ৩২ মামলার আসামি সম্রাট ময়মনসিংহে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ

গাজীপুর আদালতের কোর্ট গারদ থেকে পালিয়ে যাওয়া ডাকাতিসহ ৩২ মামলার আসামি সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। পালানোর ২৪ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহের কোতোয়ালী থানার কাশর এলাকায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে সম্রাটকে আটক করে।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গাজীপুর সদর থানার ডাকাতি মামলায় গ্রেফতার সম্রাটকে ২০ জুলাই আদালতে হাজির করার জন্য কোর্ট গারদে নেওয়া হয়। সেখানে কাগজপত্রের কাজ চলাকালে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে আদালত প্রাঙ্গণ থেকে দৌড়ে পালিয়ে যায় সে।
এ ঘটনায় গাজীপুর সদর থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় মামলা করা হয়। পরে র‌্যাব-১৪ প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র‌্যাব জানায়, গ্রেফতার সম্রাটের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় ৩২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *