
“বিএনপির নামে কেউ যদি চাঁদাবাজি করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে।
গৌরীপুর উপজেলায় বিএনপির পরিচয়ে চাঁদাবাজি চলবে না”—এভাবেই দৃঢ় বক্তব্য রেখেছেন গৌরীপুর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক।
ঈদ-পরবর্তী মিলনমেলা ও সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্য সচিব মনোনীত হওয়ায় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।
গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মো. আজিজুল হক।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম দুলাল, উত্তর জেলা যুবদলের সদস্য উসমান গণি তানহা (সঞ্চালক), এবং আরও অনেক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গঠনতন্ত্র মেনে দলকে পুনর্গঠন করতে হবে, আর সেই প্রক্রিয়ায় কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ কিংবা বিতর্কিত ব্যক্তির ঠাঁই হবে না। বিএনপিকে জনবান্ধব ও কর্মীবান্ধব দলে রূপান্তর করাই এখন মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি ছিল একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মিলনমেলা, যেখানে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করে দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন


















