
স্টাফ রিপোর্টার
গণতন্ত্র ফিরিয়ে আনার একটাই পথ— জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এমন প্রত্যয় ব্যক্ত করে গর্জে উঠলেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তৈবুর রহমান হিরন। তিনি বলেছেন, “ভোট নয় যদি অধিকার না থাকে, তাহলে সে নির্বাচন জনগণের নয়।”
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ডাউকি ও দামগাঁও গ্রামের বিএনপি নেতাকর্মীদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে হিরন এসব কথা বলেন। স্থানীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও মাল্য দিয়ে তাঁকে বরণ করে নেন।
আহমেদ তৈবুর রহমান হিরন বলেন, “দেশে এখন গণতন্ত্র নেই, আছে একদলীয় শাসন। এ শাসন টিকিয়ে রাখতে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপি আজ ক্ষমতার জন্য নয়, বরং মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে।”
তিনি আরও বলেন, “জনগণ এখন অনেক সচেতন। তারা আর প্রহসনের নির্বাচন চায় না। আগামী জাতীয় নির্বাচনে জনগণই হবে সিদ্ধান্তের মালিক
অনুষ্ঠানে হিরন আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। ভোটের লড়াই এখন শুধুই নির্বাচনে অংশগ্রহণের জন্য নয়, এটি অধিকার রক্ষার লড়াই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতা কর্মীরা। এ সময় বাবুল বলেন, “বাংলাদেশের ইতিহাসে যত বড় পরিবর্তন এসেছে, তা সবই এসেছে জনগণের আন্দোলনে। এবারও ব্যতিক্রম হবে না। জনগণের শক্তিই আমাদের সাহস। আমরা ভোটের অধিকার আদায় করেই ঘরে ফিরব।”
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা গণতন্ত্র ও ভোটাধিকারের দাবি জানিয়ে স্লোগান দেন
এই সংবর্ধনা অনুষ্ঠানটি শুধু একটি দলীয় নেতা সংবর্ধনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের একটি দাবির মঞ্চ। বিএনপি নেতা হিরনের বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে দেশের বিরোধী রাজনৈতিক বলয়ের ভাবনা, পরিকল্পনা ও আন্দোলনের রূপরেখা।


















