• Latest
  • Trending
  • All
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

June 16, 2025

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

May 22, 2026
মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

May 19, 2026
ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

May 16, 2026
ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

May 15, 2026
ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

May 15, 2026
ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

May 15, 2026
মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

May 13, 2026
হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

May 10, 2026
ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

May 10, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Monday, June 1, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home অপরাধ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

স্টিল আর্চ সেতু নিয়ে নাগরিকদের শঙ্কা— উন্নয়ন নাকি দুর্নীতির ফাঁদ!

by Abdul Hoque Liton
June 16, 2025
in অপরাধ, আইন-আদালত, খুলনা, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, ফিচার, বরিশাল, বাণিজ্য, বিনোদন, বিভাগ, বিশ্ব, ময়মনসিংহ, রংপুর, রাজনীতি, রাজশাহী, সম্পাদকীয়, সর্বশেষ, সারাদেশ, সাহিত্য ও সংস্কৃতি, সিলেট
0
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ
210
SHARES
21.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহ থেকে মোঃ আব্দুল হক লিটন

একটি উন্নয়ন প্রকল্প কতটা আশীর্বাদ হয়ে ওঠে, তার সব নির্ভরতা থাকে পরিকল্পনার স্বচ্ছতা ও বাস্তবায়নের দায়বদ্ধতায়। কিন্তু ময়মনসিংহের কেওয়াটখালী স্টিল আর্চ ব্রিজ প্রকল্প যেন এখন সেই ব্যতিক্রম। কোটি কোটি টাকার প্রকল্পটি ঘিরে উঠছে প্রশ্নের পর প্রশ্ন, উদ্বেগের পর উদ্বেগ।

রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজীকরণ এবং মহানগরের ভেতরের যানজট নিরসনের লক্ষ্যে ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর একনেকের অনুমোদন পাওয়া প্রকল্পটির পরিকল্পনায় ছিল ৩২০ মিটার দীর্ঘ স্টিল আর্চ ব্রিজ এবং দুই পাশে ৫.১ কিলোমিটার সংযোগ সড়ক। অনুমোদিত মোট প্রকল্প ব্যয় ছিল ৩,২৬৩ কোটি টাকা।

কিন্তু বাস্তবে এই নকশা আর নেই, সেই ব্যয়ও নেই। পরিবর্তিত সংযোগ সড়ক এখন ৮.২ কিলোমিটার। ভূমি অধিগ্রহণও বেড়েছে ৮১.৫৬ একর থেকে ১১৩ একরে। ফলে বাড়তি ব্যয় দাঁড়াতে যাচ্ছে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা!

শনিবার ময়মনসিংহ প্রেসক্লাবে নাগরিক সংগঠন ‘ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন’-এর সংবাদ সম্মেলনে এসব তথ্য উঠে আসে। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদ। তাঁর অভিযোগ, “একনেক অনুমোদিত মূল নকশাকে উপেক্ষা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংযোগ সড়কে পরিবর্তন আনা হয়েছে, যাতে কিছু প্রভাবশালী রিয়েল এস্টেট কোম্পানি লাভবান হয়।”

See also  ​হালুয়াঘাটে নিজ কন্যাকে ধ-র্ষ-ণে-র অ-ভি-যো-গে পিতা গ্রে-প্তা-র

সংগঠনের দাবিতে, এই পরিবর্তনের ফলে একদিকে যেমন প্রকল্প ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে, অন্যদিকে নাগরিক ভোগান্তিও বাড়বে বহুগুণ।

প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত জমির বড় একটি অংশ রাজনৈতিকভাবে প্রভাবশালীদের মালিকানাধীন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে: প্রকল্প সংশোধনের পেছনে কী উদ্দেশ্য ছিল?

ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফয়সাল ফারনিম বলেন, “এই প্রকল্পে জনস্বার্থ উপেক্ষা করে বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হচ্ছে। ব্রিজ সংযোগের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, কৃষিজমি এবং শত শত পরিবারের বসতভিটা উচ্ছেদের শঙ্কা রয়েছে।”

ব্রিজের নতুন সংযোগ সড়ক যুক্ত হচ্ছে পুরনো চায়না সেতু হাইওয়ের সঙ্গে। বিষয়টিকে ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন পরিকল্পনাবিদ ও সচেতন মহল।

সংগঠনের সদস্য বিপ্লব নিভ বলেন, “এতে করে যানজট আরও বাড়বে, কারণ মূল সড়কের ধারণক্ষমতা এই সংযোগের জন্য প্রস্তুত নয়। এমনিতেই ময়মনসিংহ বিশ্বের নবম ধীরগতির শহর। প্রকল্পটি এভাবে বাস্তবায়িত হলে আমরা হয়তো পঞ্চম ধীরগতির শহরের তালিকায় চলে যাব।”

এমন অভিযোগ ও উদ্বেগের মধ্যেই ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের পক্ষ থেকে হাইকোর্টে একটি জনস্বার্থ রিট দায়ের করা হয়েছে। আবুল কালাম আল আজাদ বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য শীর্ষক মামলায় আদালত রুল জারি করেছেন, যেখানে একনেক অনুমোদিত নকশা অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়েছে।

See also  সকল সুপারিশ ডাস্টবিনে রেখে স্বচ্ছতার মাধ্যমে গ্রাম পুলিশ নিয়োগ সম্পন্ন করলেন স্থানীয় প্রশাসন -------

তবে সড়ক ও জনপথ মন্ত্রণালয় থেকে গঠিত চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি এখনও প্রতিবেদন প্রকাশ করেনি। এই গড়িমসি নিয়েও ক্ষোভ জানান নাগরিকরা।

সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি উত্থাপন করে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন—একনেক অনুমোদিত নকশা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন, জনসমক্ষে মূল নকশার প্রদর্শন,
নকশা পরিবর্তনের নেপথ্যের ব্যক্তি-প্রতিষ্ঠান চিহ্নিতকরণ, দায়ীদের শাস্তি নিশ্চিত,
প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ,
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভূমি অধিগ্রহণ ও নির্মাণ কাজ স্থগিত,

আবুল কালাম আল আজাদ সংবাদ সম্মেলনে বলেন, “আমরা ব্রিজের বিরুদ্ধে না, আমরা চাই দ্রুত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলকভাবে প্রকল্প বাস্তবায়ন হোক। যেন এটি ময়মনসিংহবাসীর জন্য অভিশাপ না হয়ে, বরং আশীর্বাদে রূপ নেয়।”

উন্নয়ন প্রকল্পের পেছনে বরাদ্দ হওয়া হাজার হাজার কোটি টাকা জনগণের করের অর্থ। সেটি যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে অপচয় হয়, তবে প্রশ্ন তোলা দায়িত্ব নাগরিক সমাজের।

কেওয়াটখালী স্টিল আর্চ ব্রিজ ময়মনসিংহের উন্নয়নে মাইলফলক হয়ে উঠতে পারে— যদি সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা আর মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া হয়।

Share2948Tweet1843
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In