Abdul Hoque Liton

ফুলপুরে পুলিশের নাকের ডগায় কিশোর শিক্ষার্থীদের মাদকের আড্ডা, অতিষ্ঠ এলাকাবাসী

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ফুলপুর থানা সংলগ্ন হাজী রোড এলাকায় কিশোর শিক্ষার্থীদের মাদকসেবন ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সকাল ৮টা থেকে শুরু করে থেমে থেমে রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত একটি নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে কয়েকজন কিশোর গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করে। তাদের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের বাসাবাড়ির বাসিন্দারা। কেউ কেউ ভাড়া বাসা ছেড়ে চলে …

Read More »

পরিবর্তনের অঙ্গীকার, চেয়ারম্যান হবে জনতার” ৩ নং কৈচাপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হান্নান মন্ডল

আব্দুল হক লিটন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৩ নম্বর কৈচাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন দেখা যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার ও গ্রামাঞ্চলে চলছে নির্বাচন নিয়ে আলোচনা। এরই মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবু হান্নান মন্ডলকে ঘিরে স্থানীয়ভাবে আগ্রহ তৈরি হয়েছে বলে …

Read More »

অসুস্থ রিয়াজুলের চিকিৎসায় ২১ হাজার ৫০০ টাকা দিল ব্লাড ডোনেশন প্রজেক্ট

স্টাফ  রিপোর্টারঃ অসুস্থতা যখন চিকিৎসার ব্যয় মেটানোর সামর্থ্য কেড়ে নেয়, তখন অসহায় পরিবারের জন্য প্রতিটি দিনই হয়ে ওঠে কঠিন সংগ্রামের। এমন পরিস্থিতিতে ময়মনসিংহের হালুয়াঘাটে অসুস্থ রিয়াজুল হক মোল্লার চিকিৎসায় ২১ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দিয়েছে ‘রক্তদান কর্মসূচি ব্লাড ডোনেশন প্রজেক্ট’ টিম। উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামে বসবাসরত রিয়াজুলের চিকিৎসায় এ সহায়তা দেওয়া হয়। সংগঠনের …

Read More »

ত্রিশালে দেশের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সমীক্ষা চলছে: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহের ত্রিশালে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে সমীক্ষা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে আগামী আট থেকে দশ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হবে। এরপর দেশে আরও বৃহৎ পরিসরের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজন দেখা দেবে। সেই বিমানবন্দরটি ত্রিশালে …

Read More »

ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধে প্রাণ গেল সাদ্দামের, গ্রেপ্তার অন্তর

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ৬ নম্বর ওয়ার্ডের আকুয়া ভাংগারপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকুও উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন …

Read More »

পদক্ষেপে” জমা ব্ল্যাংক চেক জামিনদারের হাতে, ঋণগ্রহীতার বিরুদ্ধে ১০ লাখের মামলা

নিজস্ব প্রতিনিধিঃ ঋণ মাত্র দেড় লাখ টাকা। অথচ সেই ঋণের সময় দেওয়া স্বাক্ষর করা ব্ল্যাংক চেকেই উঠেছে ১০ লাখ টাকার দাবি। আরও বিস্ময়কর, ঋণ নেওয়ার সময় পদক্ষেপ এনজিওতে জমা দেওয়া দুটি চেকের একটির হদিস মিলছে জামিনদার আরিফুল ইসলামের হাতে। পরে সেই চেক ব্যবহার করেই ঋণগ্রহীতা জুবেদা খাতুনের বিরুদ্ধে করা হয়েছে ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা। ঘটনাটি ঘিরে এখন প্রশ্নের …

Read More »

পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপির উদ্যোগ, হালুয়াঘাটে ২০০ চারা রোপণ

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় ২০০টি গাছের চারা রোপণ করেছে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। উপজেলা সদরসহ ১২টি ইউনিয়নে একযোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের এসব চারা রোপণ করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সরকারি ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে …

Read More »

অনৈতিক ভিডিও দেখিয়ে টাকা আদায়ের ঘটনায় খুন হন নিরঞ্জন

প্রতিবেদক: ময়মনসিংহের বেগুনবাড়ী স্লুইসগেট এলাকায় ড্রামের ভেতর বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধর হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় প্রধান আসামি শামীম মিয়াকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান এসব তথ্য জানান। পিবিআইয়ের দাবি, গ্রেপ্তার শামীমকে জিজ্ঞাসাবাদে জানা …

Read More »

১৯৮ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন, ১৯ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ

১৯৮ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন, ১৯ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ জাপানের পূর্ব উপকূলের দিকে প্রবল শক্তিতে ধেয়ে আসছে অতি শক্তিশালী সুপার টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে রাজধানী টোকিওসহ বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত শুরু হওয়ায় বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় ১৯ লাখের বেশি বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইতিমধ্যে বিভিন্ন স্থানে …

Read More »

জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ক্ষুব্ধ ময়মনসিংহের পরিবহন খাত

মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক লাফে ২০ টাকা বাড়ায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে পরিবহন খাতে। এতে গণপরিবহন, ভাড়ায় চালিত গাড়ি ও ব্যক্তিগত যানবাহনের পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চালক ও শ্রমিকরা। বাড়তি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয় না হলে আয়-ব্যয়ের হিসাব মেলানো কঠিন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী …

Read More »

Share with