বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাইফুলের ভাইয়ের ওপর হামলা, ফুলপুর থানায় অভিযোগ

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

কোটা সংস্কার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের ফুলপুরে প্রথম শহীদ হওয়া কৃষক সাইফুল ইসলামের ছোট ভাই হাফিজুল হকের ওপার সন্ত্রাসী হামলার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের।
হাফিজুল হক(২৩) উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক-ঢাকিরকান্দা মধ্যপাড়া গ্রামের তৈয়ব আলীর ছোট ছেলে।
জানা যায়, গত ২০শে জুলাই ২০২৪ইং বৈষম্য ছাত্র আন্দোলনে হাফিজুল হকের বড় ভাই কৃষক সাইফুল ইসলাম আমুয়াকান্দা বাজারে ধান বিক্রি করতে এসে পয়ারী রোড স্থল ধান মহলে পুলিশের গুলিতে নিহত হয়। আর তারই ধারাবাহিকতায় মামলা হয়। আর সেই মামলাকে কেন্দ্র করে একই গ্রামের অনেকেই টিটকারি মূলক কথাবার্তার বলে থাকতেন। (৭ অক্টোবর) মঙ্গলাবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাড়ির পাশে এমদাদুল হকের দোকানে চা খাওয়া সময় আবারো আওয়ামী লীগ পন্থা, কিছু লোক টিটকারির মূলক কথাবার্তায় কথা কাটাকাটি নিয়ে একপর্যায়ে বড় আকার ধারণ করে। পরে
সুজন মিয়া(৩৫) ও তার পিতা তোফাজ্জল হোসেন(৫৫) মামলার সূত্র ধরে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে হাফিজুলের মাথায় আঘাত করতে চাইলে হাত দিয়ে সরিয়ে নেই হাফিজুর। এতে তার বামহাত সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা উত্তরা ঝগড়াজাটি থেকে তাকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে ভর্তি করান।
আহত হাফিজুল হক বলেন, প্রায় সময়ে আমার নিহত বড় ভাই সাইফুলকে নিয়ে টিটকারি মূলক নানান ধরনের আজেবাজে কথা বলতো কিছু আওয়ামী লীগ পন্থা লোকজন। আর এইসবের প্রতিবাদ করায় আমার ওপর একটি ন্যক্কারজনক সন্ত্রাসী কায়দায় নির্মাম ভাবে হামলা করে একাপেয়ে। আর আজ আমাকে ভয় দেখাতে, চুপ করাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এছাড়াও প্রাণনাশের হুমকিউ দিয়েছেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, এ বিষয়ে আহত হাফিজুল হক বাদী হয়ে মঙ্গলবার রাতে ২ জনের নাম উল্লেখ করে ও ৪-৫ অজ্ঞাত রেখে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। উক্ত অভিযোগের উপর তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

See also  ভৈরবে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

About Abdul Hoque Liton

Share with