Daily Archives: August 7, 2025

বিকেলে ফেসবুক লাইভে চাঁদাবাজির প্রতিবাদ, রাতেই সাংবাদিককে গলা কেটে হত্যা

মোঃ আব্দুল হক লিটনঃ বিকেলে চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করার কয়েক ঘণ্টার মধ্যেই নির্মম হত্যার শিকার হলেন মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিক। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছিলেন। তার …

Read More »

তোমরা প্রত্যেকেই এক একজন সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্ম — ইউএনও সীমা

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সামাজিক সচেতনতা তৈরির অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঐতিহাসিক পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বুধবার (৬ আগস্ট) সকালে পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা প্রত্যেকেই এক একজন সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্ম। …

Read More »

ফুলপুরে স্পিড ব্রেকার দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বওলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল গেটের সামনের সড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। জানা গেছে, একদিন আগেই ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থী স্কুল গেটের সামনে অটোরিকশার ধাক্কায় আহত হয়। এরপরই শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে ‘স্কুল গেটের সামনে স্পিড ব্রেকার …

Read More »

আন্তর্জাতিক আদিবাসী দিবস ঘিরে ময়মনসিংহে সংবাদ সম্মেলন, ৭ দফা দাবি পেশ

মোঃ আব্দুল হক লিটনঃ আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্ট উপলক্ষে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ)। সেখানে আদিবাসীদের “আদিবাসী” হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং শিক্ষা-চাকরিতে কোটা, ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনের মতো সাতটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) ময়মনসিংহ নগরীর ভাটিকাশরের টিডব্লিউএ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অরন্য ই. চিরান …

Read More »

র‍্যাব-১৪ এর অভিযানে সংঘবদ্ধ ধর্ষণ ও তেল ডাকাতি মামলার ৬ আসামি গ্রেফতার

মোঃ আব্দুল হক লিটনঃ র‍্যাব-১৪ এর ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলে পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ ও ডাকাতি মামলার ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস র‍্যাব কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ নয়মুল হাসান। তিনি আরো জানান, ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় দায়ের হওয়া এক সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার …

Read More »