ফুলপুরে ৪০ গ্রাম হি’রো’ই’ন’সহ দুই মা’দ’ক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে ফুলপুর উপজেলায় ৪০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার ভাইটকান্দি এলাকার সখল্যা মোড় সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. সোহরাব আলী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা ফুলপুর থানার ভাইটকান্দি মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ঘটনার বিষয়ে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *