ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মানবিক সফর: উপহারে সিক্ত সাধারণ মানুষ

মোঃ আব্দুল হক লিটনঃ

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ মঙ্গলবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলা সফর করেছেন। তার সফরকে কেন্দ্র করে উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দিনব্যাপী এই সফরে শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা ও দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে একগুচ্ছ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়, যা স্থানীয় জনগণের মুখে হাসি ফোটায়।

সফরের শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে প্রশাসনের নাগরিকসেবা, চরাঞ্চলের উন্নয়ন এবং স্থানীয় সমস্যাবলী নিয়ে গুরুত্বপূ্র্ণ আলোচনা হয়।

See also  ময়মনসিংহে শৃঙ্খলা ভঙ্গ ও সহিংসতায় জড়িত পাঁচ বিএনপি নেতা বহিষ্কার

এরপর একে একে বিভিন্ন জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

বিতরণের মধ্যে ছিল, চরাঞ্চলের শিক্ষকদের যাতায়াতের জন্য নৌকা, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, অসহায়-দুস্থ পরিবারের জন্য শুকনো খাবার ও টিন, দরিদ্র শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও ছাতা, পৌরসভার জন্য আধুনিক ডাস্টবিন, এতিমখানার শিশুদের মাঝে কোরআন শরীফ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার নিজেই।

See also  ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা, ৮ জনের কারাদণ্ড

সফরে বিভাগীয় কমিশনারের সঙ্গে জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাছিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি), দুদক কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বলেন, এই সফর শুধু সরকারি আনুষ্ঠানিকতা নয়, মানুষের প্রতি একটি ভালোবাসার প্রকাশ।

দুঃস্থদের মুখে হাসি ফোটানো, শিক্ষার্থীদের চোখে স্বপ্ন জাগানো এবং সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রয়াসকে সাধারণ মানুষ এক ‘দৃষ্টান্তমূলক উদ্যোগ’ হিসেবে বিবেচনা করছেন।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with