সকল শ্রেণী-পেশার জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য”—হালুয়াঘাটে প্রিন্স

মোঃ আব্দুল হক লিটনঃ

আলোকিত হালুয়াঘাট গড়ার লক্ষ্য নিয়ে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত হালুয়াঘাটের প্রাথমিক শিক্ষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও বাজার শ্রমিকদের সাথে পৃথক তিন পর্বে মতবিনিময় করেন। প্রায় ৮ ঘণ্টাব্যাপী এই তিনটি সভা অনুষ্ঠিত হয় হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়িস্থ ৫০০ আসনের উপজেলা মিলনায়তনে।
সভাগুলোতে দুই সহশ্রাধিক শিক্ষক, ব্যবসায়ী ও শ্রমিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময়ে এমরান সালেহ প্রিন্স বলেন,
“প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তি সুবিধা বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ জোরদার এবং শিক্ষা পরিবেশ আধুনিক করা যে কোনো এলাকার উন্নয়নের ভিত্তি। প্রাথমিক শিক্ষায় ঘাটতি থাকলে শিক্ষার্থীদের ফাউন্ডেশন নড়বড়ে হয়।

See also  গৌরীপুরে মনোনয়ন না পেয়েও মাঠ ছাড়েনি বাবুল

শিক্ষক প্রতিনিধি, পেশাজীবী ও অংশগ্রহণকারীরা শিক্ষাঙ্গনের পরিবেশ উন্নয়ন, শিক্ষক সংকট, শ্রেণিকক্ষ আধুনিকায়নসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
এই সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল।

হালুয়াঘাটের বাজার শ্রমিকদের সাথে মতবিনিময়ে প্রিন্স বলেন,
“শ্রমিকরা এলাকার অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু তারা এখনো ন্যায্য মজুরি, নিরাপত্তা, চিকিৎসা, বাসস্থান ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। কাজ থাকলে আয়, না থাকলে অনিশ্চয়তা,এই অবস্থা বদলানো জরুরি।”

শ্রমিকরা বাজারে অনিয়মিত আয়, কম মজুরি, কাজের নিরাপত্তাহীনতা ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে।

বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি এমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাটের ব্যবসায়ীরা প্রতিদিন অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হন। বাজারের উন্নয়ন ছাড়া ব্যবসার পরিবেশ ভালো হতে পারে না। তিনি আরও বলেন,
“ইনশাআল্লাহ হালুয়াঘাটে বহুতল আধুনিক বাজার ভবন নির্মাণ করা হবে, যেখানে সুলভ ভাড়া, নিরাপদ গুদামঘর, অগ্নিনিরাপত্তা, আধুনিক পানি–নিকাশির ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য আলাদা শৌচাগার থাকবে। ছোট ব্যবসায়ীরা টিকে থাকতে পারলে এলাকায় অর্থনীতি বিকশিত হবে।

See also  নির্বাচিত সরকারই সমাধান—ড. ইউনূসকে ষড়যন্ত্র থামানোর আহ্বান বিএনপি নেতার

আলোকিত হালুয়াঘাট গড়ার অর্থ কেবল রাস্তা বা ভবন নির্মাণ নয়; শিক্ষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন। সকল শ্রেণী-পেশার জীবনমান উন্নয়নই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। বিএনপি জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলবে—ইনশাআল্লাহ।

মতবিনিময় সভাগুলোতে বক্তব্য রাখেন,
আবদুল হান্নান, আনিসুজ্জামান, নাদিম আহম্মদ, সাজ্জাদ হোসেন বাচ্চু, ইদ্রিস আলী, কবীর মিয়া, আবদুল হান্নান বাচ্চু, এমরান হোসেন, আবদুল হালিম, বোরহান উদ্দিন, রেহানা পারভীন, খলিলুর রহমান, আক্তার হোসেন, মাজহারুল হক, দেলোয়ার হোসেন, আব্দুর রফিক, মখলেসুর রহমান প্রমুখ।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with