কৃষকের মুখে হাসি ফেরাতে মরা বিলের পানি নিষ্কাশনের উদ্যোগ এসিল্যান্ড শফিকের

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
টানা এক সপ্তাহের বৃষ্টিতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৫ নং সদর ইউনিয়নের নাকাগাঁও গ্রামের মরা বিল যেন কিছুদিন ধরে কৃষকের কাঁন্নার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। পানির নিচে তলিয়ে যাচ্ছিল সোনালি স্বপ্ন, ভেসে যাচ্ছিল পরিশ্রমের ফসল। ঠিক সেই দুঃসময়ে কৃষকের পাশে দাঁড়ালো মানবিক প্রশাসন। সোমবার (৪ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম শফিক নিজ উদ্যোগে গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেন, শোনেন তাদের দুঃখ-দুর্দশার গল্প। শুধু আশ্বাসেই থেমে থাকেননি, তাৎক্ষণিকভাবে মরা বিলের পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।তার এই মানবিক দৃষ্টিভঙ্গি ইতোমধ্যেই এলাকাজুড়ে প্রশংসিত হয়েছে।নাকাগাঁওয়ের এই ছোট্ট উদ্যোগই যেন বড় এক বার্তা দেয়, প্রশাসন যখন মানুষের পাশে দাঁড়ায়, তখন বিপদও ধীরে ধীরে আশায় রূপ নেয়।
কৃষক হারুন, নরুল, সুজাত, জানান, শত শত কৃষকের মুখে হাঁসি ফুটিয়ে নতুন স্বপ্ন দেখিয়ে একজন জনবান্ধব এসিল্যান্ড হিসেবে এ গ্রামবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।
সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম শফিক জানান, কৃষি আমাদের দেশের অর্থনীতির প্রাণ। তাই কৃষক ও কৃষিকে বাঁচিয়ে রাখতে তাদের সার্বিক সহযোগিতা করা উচিত।

See also  ত্রিশালে র‍্যাব ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার- ১, জরিমানা ৬৫ হাজার টাকা

About Abdul Hoque Liton

Share with