• Latest
  • Trending
  • All
মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

May 19, 2026

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

May 22, 2026
ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

May 16, 2026
ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

May 15, 2026
ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

May 15, 2026
ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

May 15, 2026
মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

May 13, 2026
হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

May 10, 2026
ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

May 10, 2026
পূর্ব বিরোধে প্রতিপক্ষের হামলা, বাড়িতে ঢুকে কুপিয়ে আহত, থানায় অভিযোগ

পূর্ব বিরোধে প্রতিপক্ষের হামলা, বাড়িতে ঢুকে কুপিয়ে আহত, থানায় অভিযোগ

May 5, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Monday, June 1, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

by Abdul Hoque Liton
May 19, 2026
in ময়মনসিংহ, সর্বশেষ, সারাদেশ
0
মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম
606
SHARES
1.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ মহানগর যুবদল আজ শুধু একটি রাজনৈতিক সংগঠনের নাম নয়, বরং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি শক্তিশালী ও আলোচিত সাংগঠনিক ইউনিট। আর এই সংগঠনের রাজপথকেন্দ্রিক আন্দোলন-সংগ্রামে যেসব নেতাকর্মী দুঃসময়ে সাহস, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলী দিয়ে নিজেদের আলাদা অবস্থানে নিয়ে গেছেন, তাদের মধ্যে অন্যতম নাম নূরে আলম সিদ্দিকী (আলম)।

বর্তমানে তিনি ময়মনসিংহ মহানগর যুবদলের ২ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি নিজেকে শুধু একজন সাংগঠনিক কর্মী হিসেবেই নয়, বরং রাজপথের পরীক্ষিত সৈনিক হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন।

রাজনৈতিক সহকর্মীরা জানান, দুঃসময়ের আন্দোলনে যারা সামনে থেকেছেন, আলম তাদেরই একজন।
তার রাজনৈতিক জীবনের শুরু নব্বই দশকের শেষভাগে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। ময়মনসিংহ জেলা ছাত্রদলের রতন-টুটু কমিটিতে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে রাজনীতিতে হাতেখড়ি হলেও খুব অল্প সময়েই তিনি কর্মীদের আস্থাভাজন হয়ে ওঠেন।

See also  ফুলবাড়ীয়ায় র‍্যাব-১৪-এর পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

পরবর্তীতে শামীম আজাদ–রোকন কমিটিতেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই রাজপথে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক শৃঙ্খলা ও সাহসী অবস্থানের কারণে তিনি আলাদাভাবে পরিচিতি লাভ করেন।

বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনের সময় ময়মনসিংহের রাজপথে বিএনপি ও অঙ্গসংগঠনের আন্দোলন-সংগ্রামে নূরে আলম সিদ্দিকী আলম ছিলেন অত্যন্ত সক্রিয়। রাজনৈতিক সহকর্মীরা জানান, জেল-জুলুম, মামলা-হামলা, পুলিশি হয়রানি কিংবা প্রতিকূল পরিস্থিতি কখনো তাকে আন্দোলনের মাঠ থেকে সরিয়ে দিতে পারেনি। বরং প্রতিটি কর্মসূচিতে নেতাকর্মীদের সাহস ও মনোবল জোগাতে তিনি ছিলেন সামনের সারিতে।

দলের প্রতি আনুগত্য, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীবান্ধব আচরণের কারণেই মহানগর যুবদলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা জানান, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং ত্যাগী ভূমিকার কারণেই তিনি মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় উঠে এসেছেন।

See also  ৬ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আন্দোলনের বিভিন্ন সময় তার নেতৃত্বে মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও তাকে সাংগঠনিকভাবে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে। নেতাকর্মীরা বলেন, ব্যক্তিগত স্বার্থের চেয়ে দল ও আদর্শকে প্রাধান্য দেওয়ার কারণেই তিনি আজ কর্মীদের কাছে আস্থার প্রতীক।

রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করেন, পরীক্ষিত ও ত্যাগী নেতাদের হাত ধরেই ভবিষ্যতের নেতৃত্ব গড়ে ওঠে। আর সেই বাস্তবতায় ময়মনসিংহ মহানগর যুবদলের আগামীর নেতৃত্বে নূরে আলম সিদ্দিকী আলমের নাম এখন বেশ আলোচিত।

তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, রাজপথে সাহসী ভূমিকা এবং সংগঠনের প্রতি নিবেদন তাকে ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনাময় মুখ হিসেবে সামনে নিয়ে এসেছে।

Tags: মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম
Share242Tweet152
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In