স্টাফ রিপোর্টারঃ হালুয়াঘাটে সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের ফিডিং কর্মসূচি পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। আজ সকালে তিনি ধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের মাঝে রুটি ও দুধ বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। প্রিন্স বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। বেগম খালেদা …
Read More »সম্পাদকীয়
লকডাউন কর্মসূচি ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযান, আটক পাঁচ নেতা-কর্মী
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বরের ঢাকার ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বানে সোমবার (১০ নভেম্বর) রাত গভীরে উপজেলা বিভিন্ন এলাকায় মশাল মিছিল বের করলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ নেতা-কর্মীকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করলে ঈশ্বরগঞ্জ থানা …
Read More »ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি—হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্স
মোঃ আব্দুল হক লিটনঃ হালুয়াঘাটের খৃস্টান, গারো, হাজং ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আজ পৃথকভাবে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবারে হালুয়াঘাট পৌর শহরের হোটেল ইমেক্সে অনুষ্ঠিত এই সাক্ষাতে সম্প্রদায়ের নেতৃবৃন্দ ফুল দিয়ে প্রিন্সকে শুভেচ্ছা জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করেন। এমরান সালেহ …
Read More »ময়মনসিংহে শৃঙ্খলা ভঙ্গ ও সহিংসতায় জড়িত পাঁচ বিএনপি নেতা বহিষ্কার
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শৃঙ্খলা ভঙ্গ, দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গৌরীপুর উপজেলার পাঁচ নেতাকে সকল পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গৌরীপুর উপজেলায় কয়েকজন নেতা দলের কার্যক্রম ব্যাহত করার পাশাপাশি হাঙ্গামা, সহিংসতা এবং রক্তপাতমূলক ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন। অভিযোগের ভিত্তিতে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ …
Read More »রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে ময়মনসিংহে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ
ময়মনসিংহ প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ মহানগরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রেলস্টেশন কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে গাঙ্গিনাপাড় মোড় হয়ে নতুনবাজার মোড় পর্যন্ত এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের …
Read More »ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার মালামাল ও মাদক উদ্ধার
মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল, মদ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের আওতাধীন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া, ধোবাউড়া উপজেলার দিপুলিয়াপাড়া ও আমতলী এলাকা এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রঙ্গনপাড়া ও পোড়াবাড়ী এলাকা, শ্রীবর্দী উপজেলার মাহিরাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে …
Read More »ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতেই একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের লক্ষ্য: এমরান সালেহ প্রিন্স
মোঃ আব্দুল হক লিটনঃ বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করাই একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য। শুক্রবার বিকেলে হালুয়াঘাট পৌর শহরের ডিএস আলিম মাদরাসা মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির …
Read More »ত্রিশালে র্যাব ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার- ১, জরিমানা ৬৫ হাজার টাকা
মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহ জেলার ত্রিশালে র্যাব–১৪, ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে ১৬ জনকে সড়ক পরিবহন আইন ২০১৮–এর বিভিন্ন ধারায় মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর ১টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত র্যাব–১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল ও জেলা ট্রাফিক …
Read More »ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য, র্যাবের অভিযানে গ্রেফতার ১৮,
মোঃ আব্দুল হক লিটনঃ গরিব ও অসহায় রোগীদের কষ্টের টাকা হাতিয়ে নিচ্ছিল একদল দালাল চক্র। তারা নিজেদের হাসপাতালের কর্মচারী বা পরিচিতজন হিসেবে পরিচয় দিয়ে রোগী ও স্বজনদের ভুল পথে চালিত করত। কম খরচে উন্নত চিকিৎসা বা অভিজ্ঞ ডাক্তার দেখাবে, এমন মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত করে পাঠিয়ে দিত অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। কেউ কেউ রোগীকে জিম্মি করেও রাখত। এই প্রতারণার জালে …
Read More »হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
মোঃ আব্দুল হক লিটনঃ যেখানে জ্ঞানের আলো জ্বালানোর স্থানে এক প্রতিবন্ধী তরুণী হারিয়েছে তার জীবনের শান্তি ও নিরাপত্তা। একজন শিক্ষক, যিনি হওয়ার কথা ছিলেন শিক্ষার্থীদের পথপ্রদর্শক, সেই শিক্ষকই নেমে গেলেন নরকের গভীরে। ময়মনসিংহের হালুয়াঘাট সংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম কর্তৃক শারীরিক প্রতিবন্ধী তরুণী শারমিন আক্তার (২০)কে ধর্ষণের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে, …
Read More »
Bijoy71TV Bijoy71TV