ফুলপুরে আওয়ামী সন্ত্রাসী মেয়রের ঘনিষ্ঠ নেতা আটক

মোঃ আব্দুল হক লিটনঃ

ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী সন্ত্রাসী মেয়র শশধরের পালিত ক্যাডার ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মানিক (ওরফে মুরগি মানিক)কে আজ শুক্রবার এলাকাবাসী ও ছাত্র-জনতা হাতে-নাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মুরগি মানিক নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এলাকায় দাপট দেখিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি করে আসছিল সে। মেয়র শশধরের ছত্রছায়ায় থেকে নানা অপকর্ম চালিয়ে যাওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

See also  রোজার আগে নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানালেন এমরান সালেহ প্রিন্স

অবশেষে আজ উত্তেজিত ছাত্র-জনতা তাকে ধাওয়া করে আটক করে। পরে জনগণের চাপে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জনগণের দাবি, শুধু মুরগি মানিক নয়, আওয়ামী সন্ত্রাসীদের সব অপকর্মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

About Abdul Hoque Liton

Share with