ফুলপুরে পাখির বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফুলপুরে পাখির বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

তপু রায়হান রাব্বি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে পাখির বাচ্চা আনতে গিয়ে গাছের ওপরে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম নাবিল খান (১২)। সে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের খালসাইদকোনা গ্রামের নাজমুল হাসান বাচ্চুর ছেলে এবং পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। তার বড় বোনও একই বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ে।

See also  ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফুলপুর থেকে আসা ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের পাশের একটি কড়ই গাছে ময়না পাখি বাসা বেঁধেছিল। পাখির বাচ্চা আনতে নাবিল গাছে ওঠে। এসময় অসাবধানতাবশত তার শরীর বিদ্যুতের তারে স্পর্শ করলে ঘটনাস্থলেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। তার মাথার পেছন ও বাম উরু অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়।

See also  ফুলপুরে সেতু থাকলেও দুই পাশে মাটি নেই, কাজ ধরবেন বলে আশ্বাস দিলেন ইউএনও ---------

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি বলেন, “গাছ থেকে পাখির বাচ্চা আনতে গিয়ে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with