ফুলপুরে স্পিড ব্রেকার দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বওলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল গেটের সামনের সড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।

জানা গেছে, একদিন আগেই ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থী স্কুল গেটের সামনে অটোরিকশার ধাক্কায় আহত হয়। এরপরই শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে ‘স্কুল গেটের সামনে স্পিড ব্রেকার স্থাপন’– এই ১ দফা দাবি তুলে রাস্তায় নেমে আসে।

See also  কেন্দুয়ায় মানবপাচার চক্রের চীনা নাগরিকসহ ২ জন আটক, ৩ তরুণী উদ্ধার

শিক্ষার্থীদের এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বওলা ইউনিয়নের আরও দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা বলেন, “শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার প্রতিটি স্কুল-কলেজের সামনে স্পিড ব্রেকার স্থাপন আমাদের অগ্রাধিকার।”

See also  গণ-অভ্যুত্থানের সফল রূপকার তারেক রহমান”—হালুয়াঘাটে কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স

স্থানীয়দের মতে, বিদ্যালয়ের সামনের সড়কে স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with