ময়মনসিংহে বিকৃত যৌন আচরণের অভিযোগে গ্রেফতার -১

মোঃ আব্দুল হক লিটনঃ

ময়মনসিংহ নগরীর কোতোয়ালী মডেল থানার নতুন বাজার এলাকায় বিকৃত যৌন আচরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সিরাজগঞ্জ জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার আবদুললা্ আল মামুন জানান, গত ২৬ এপ্রিল নতুন বাজারস্থ আফরোজ খান মডেল স্কুলের পেছনের একটি গলিতে এক ব্যক্তি বিকৃত যৌন অঙ্গভঙ্গি করে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নামে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা।

See also  শিক্ষার্থীদের পাশে বাবুল: "ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াবো, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তৈরি করবো"

তদন্তের একপর্যায়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। এতে অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে ডিবি পুলিশের একটি দল সিরাজগঞ্জে অভিযান চালায়।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে মাহমুদুল হাসান (৪৫) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আজুগড়া দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with