
স্টাফ রিপোর্টারঃ
হালুয়াঘাটে সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের ফিডিং কর্মসূচি পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।
আজ সকালে তিনি ধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের মাঝে রুটি ও দুধ বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
প্রিন্স বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। বেগম খালেদা জিয়ার “শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি”র মতোই এটি শিক্ষার্থী কল্যাণমুখী একটি পদক্ষেপ। এজন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।
পরিদর্শনকালে ধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম, হালুয়াঘাট প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল হান্নান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন উপস্থিত ছিলেন।






















