আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

মোঃ আব্দুল হক লিটনঃ

সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা, অভিজ্ঞ চিকিৎসা সহায়ক কর্মী এবং তুলনামূলক কম খরচে মানসম্মত সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে নগরীর চরপাড়া এলাকায় নতুন এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী এবং ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একে এস ডায়গনস্টিক সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামানজার শ্যামা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এন এম তাজুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

See also  ময়মনসিংহে দীর্ঘ ২৩ বছর পর আশরাফ হত্যা মামলায় ছয় আসামির যাবজ্জীবন

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় নির্ভরযোগ্য ও আধুনিক ডায়াগনস্টিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে একে এস ডায়াগনস্টিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এই শাখা উদ্বোধনের মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলের জনগণ আরও উন্নত, দ্রুত ও সহজ স্বাস্থ্যসেবা পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।

তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রসার ঘটলে সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণ প্রক্রিয়া সহজ হবে এবং সময় ও ব্যয় দুটোই কমে আসবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন শাখার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবার মান ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with