ফুলপুরে বিভিন্ন সরকারি দপ্তর আকস্মিক পরিদর্শন করেন জেলা প্রশাসক এবং এসপি

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর আকস্মিকভাবে পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। এ সময়ের সাথে ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ কামরুল হাসান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে হালুয়াঘাট উপজেলায় যাওয়ার পথে ফুলপুরে আকস্মিক পরিদর্শন করেন।
এ সময় তিনি দপ্তরগুলোর নিয়মিত হাজিরা রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম তদারকি করেন। পাশাপাশি সেবাপ্রার্থী নাগরিকদের সঙ্গে কথা বলে সরকারি সেবার মান, সেবা প্রাপ্তিতে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না এবং সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতা জানতে চান। একইদিনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ কামরুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পিআইও বেগম শাহীন সহ রাজনীতিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহের পদ্ধতি, তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

See also  পুলিশের ‘সৃজিত প্রতিবেদন’ ভরসা পেল না আদালত, মালিক পরিবারকে ফিরিয়ে দেওয়া হলো ৮ গরু

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with