
মোঃ বাবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধিঃ
নেতৃত্বে আসছে গতিশীলতা, মানবাধিকার কার্যক্রমে নতুন গতি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল (HATI)-এর ১০৫ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৮ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় নগরীর মাসকান্দা আয়েশ রেস্টুরেন্টে এক সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কো-চেয়ারম্যান এনায়েত উল্লাহ সাইদ। উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মহাসচিব অ্যাডভোকেট আবজাল হোসাইন মৃধা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি-অ্যাডভোকেট মো. অন্তর ও সাধারণ সম্পাদক-সাদিকুর রহমান পাবেল। অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তরের অংশ হিসেবে পাঁচজন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ কে আইডি কার্ড পরিয়ে সম্মাননা প্রদান করা হয়, যা উপস্থিত মানবাধিকার কর্মীদের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে।
বক্তারা মানবাধিকার রক্ষা, বিচারপ্রাপ্তি নিশ্চিতকরণ, নারী-শিশু সুরক্ষা, রক্তদান, আইনি সহায়তা ও মানবিক কার্যক্রমকে জেলার সর্বত্র ছড়িয়ে দিতে অধিক গতিশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। তারা বলেন, মানুষ মানুষের জন্য-এই মানবিক মূল্যবোধকে ধারণ করেই প্রতিটি সদস্যকে মাঠপর্যায়ে কাজ করতে হবে। কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ময়মনসিংহে মানবাধিকার আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানের শেষে বন্ধুসুলভ পরিবেশে ডিনারের মধ্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও মানবিক সেবা বিস্তারের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। নতুন কমিটির মাধ্যমে (HATI) ময়মনসিংহ জেলায় মানবাধিকার কার্যক্রমে নতুন প্রাণ ফিরিয়ে আনবে-এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


















