ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবদল নেতা আব্দুর রশীদকে মুঠোফোনে গুলি করে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার কাঁচামাটিয়া নদীর সেতু সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চরশিহারী ও চরহোসেনপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ভুক্তভোগী আব্দুর রশীদ ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের বর্তমান সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ জুলাই থেকে বিভিন্ন সময়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে কল করে যুবদল নেতা আব্দুর রশীদকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সর্বশেষ গত ২১ অক্টোবর বেলা ১১টা ২২ মিনিটে উপজেলার চরহোসেনপুর এলাকায় নিজ বসতবাড়িতে অবস্থানকালে একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে কল করা হয়। এ সময় হুমকিদাতা অকথ্য ভাষায় গালিগালাজ করে সুযোগ পেলেই গুলি করে তাঁর মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

See also  হালুয়াঘাটে রোপা আমন বীজ পেতে লটারি বৃহস্পতিবার: কৃষি প্রণোদনায় মিলবে নতুন স্বপ্নের বীজ, ইউএনও আলীনুর খান

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with