• Latest
  • Trending
  • All
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত, রোগীদের ভোগান্তি চরমে

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত, রোগীদের ভোগান্তি চরমে

November 17, 2025

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

May 22, 2026
মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

May 19, 2026
ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

May 16, 2026
ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

May 15, 2026
ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

May 15, 2026
ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

May 15, 2026
মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

May 13, 2026
হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

May 10, 2026
ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

May 10, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Monday, June 1, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত, রোগীদের ভোগান্তি চরমে

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত, রোগীদের ভোগান্তি চরমে

by Abdul Hoque Liton
November 17, 2025
in ময়মনসিংহ, সম্পাদকীয়, সর্বশেষ, সারাদেশ
0
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত, রোগীদের ভোগান্তি চরমে
523
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোজাম্মেল হকের উপর হামলার ঘটনায় থানায় দায়ের করা মামলার পর থেকে চিকিৎসক সহ হাসপাতালের কর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। ডাক্তার কর্মচারীদের অনুপস্থিতিতে হাসপাতালে আগত রোগিরা পড়েছে চরম বিপাকে।
জানা যায়, গত ১২ নভেম্বর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দালালচক্র ও অনিয়মের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে এনসিপি নেতা মোজাম্মেল হকের ওপর হামলা হয়। হামলার ঘটনায় তিনি বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। সেই এজাহারের ভিত্তিতে পুলিশ ১৩ নভেম্বর রাতে হাসপাতালের নিরাপত্তাকর্মী শাকিল (৩৮) কে ডিউটিরত অবস্থায় আটক করে। এই ঘটনায় হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গ্রেফতার আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, শিশু, অ্যানেসথেসিয়া, অবস অ্যান্ড গাইনী, অর্থোপেডিকস, সার্জারি ও এনসিডি কর্নারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি কক্ষই ফাঁকা। মেডিকেল অফিসার ২২ নম্বর কক্ষের সামনে রোগীদের দীর্ঘ লাইন থাকলেও চিকিৎসক ছিলেন না। স্বাস্থ্য পরিদর্শকের ইনচার্জ কক্ষটিও খোলা থাকলে ভিতরে কাউকে পাওয়া যায় নি।
সবচেয়ে বেশি দুর্ভোগ ছিল ইপিআই কক্ষের সামনে। সকাল ৯টা থেকে শিশুকে কোলে নিয়ে মায়েরা নিয়মিত টিকার অপেক্ষায় ছিলেন। কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট ইলিয়াস খান উপস্থিত না থাকায় টিকা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ডিউটিরত স্বাস্থ্যসহকারী শরিফউল্লাহ জানান, ইলিয়াস খানকে মামলার আসামি করা হয়েছে শুনেছি। তাই তিনি গ্রেফতার আতঙ্কে আসছেন না। তাকে ছাড়া টিকা দেওয়া সম্ভব না। এহেন পরিস্থিতিতে সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে ইলিয়াস খান এসে টিকা কার্যক্রম শুরু করেন। উপস্থিত নার্সসহ অন্যান্য কর্মচারীদের মাঝেও চরম আতঙ্ক লক্ষ্য করা যায়।
ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট ইলিয়াস খান বলেন, ঘটনার দিন আমি টাইফয়েড টিকা কার্যক্রমে ব্যস্ত ছিলাম। তারপরও শুনছি আমাকে মামলার আসামি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমাইয়া হোসেন লিয়া বলেন, হাসপাতালের একমাত্র নিরাপত্তাকর্মীকে ডিউটিরত অবস্থায় পুলিশ নিয়ে গেছে তাই সবাই ভয়ে আছে। শুনেছি বেশ কয়েকজনের নাম উল্লেখসহ আরো কিছু অজ্ঞাত রেখে মামলা করা হয়েছে। আমিও ছুটিতে ছিলাম, তারপরও শুনছি আমাকেও নাকি আসামি করা হয়েছে। এতে স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ সেবা চালু রয়েছে। আমরা রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, ঘটনাটি হাসপাতালের বাইরে ঘটেছে। আমার হাসপাতালের কেউ তাতে জড়িত ছিল না। তারপরও শুনছি আমাকে মামলার প্রধান আসামি করা হয়েছে। আমার স্টাফদেরও এই মামলায় জড়ানো হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেকে জানানো হয়েছে। ইতোমধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমার সকল দাপ্তরিক কার্যক্রম জেলা সিভিল সার্জনের কার্যালয় হতে পরিচালনার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, মামলায় কাকে আসামী করা হয়েছে সে বিষয়টিও পুলিশ কর্তৃক ক্লিয়ার না করায় হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাকর্মীকে আটক করার পর হাসপাতাল পুরোপুরি অরক্ষিত হয়ে পড়েছে। চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আতঙ্কে দায়িত্ব পালন করতে পারছেন না।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনার ভিডিও ও তথ্য যাচাই করা হচ্ছে। যারা জড়িত নয় তাদের কাউকে আটক করা হবে না। আতঙ্কের কিছু নেই।
পিস প্যাসিলেটেটর গ্রুপের (পিএফজি) ময়মনসিংহ আঞ্চলিক কো- অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার জানান, চিকিৎসকদের অনুপস্থিতি ও আতঙ্কজনিত অচলাবস্থার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিশু, বৃদ্ধ ও জরুরি প্রসূতি সেবা প্রত্যাশী রোগীদের অবস্থাই সবচেয়ে করুণ। দ্রুত এ অচলাবস্থা নিরসন করা প্রয়োজন। চিকিৎসা–কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে স্বাস্থ্যসেবাকে প্রভাবমুক্ত রেখে জনগণের সেবা নিশ্চিত করা জরুরী।

See also  ফুলপুরে নেশাগ্রস্ত নাতি জসিমের দায়ের কুপে বৃদ্ধ দাদী খুন, আটককৃত নাতি কারাগারে ----------
Tags: ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহতরোগীদের ভোগান্তি চরমে
Share209Tweet131
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In