ওমরা হজ পালনরত অবস্থায় মদিনা থেকে ঐক্য, সংযম ও বিজয়ের আহ্বান

মোঃ আব্দুল হক লিটনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত মনোনয়ন তালিকায় ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

দীর্ঘদিন ধরে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার রাজনীতিতে সক্রিয় ও নিবেদিতপ্রাণ এই নেতা স্থানীয়ভাবে জনপ্রিয় ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত। তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই দুই উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে আশা, উদ্দীপনা ও নতুন ঐক্যের সুর বেজে উঠেছে।

বর্তমানে তিনি ওমরা হজ পালনে সৌদি আরবের পবিত্র মদিনায় অবস্থান করছেন। সেখানে বসেই তিনি নিজের ব্যক্তিগত ফেইজবুক পেজে একটি আবেগঘন বার্তায় প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, শোকর আল হামদুলিল্লাহ। পবিত্র মদিনা মনোয়ারায় বসে সুসংবাদটি পেলাম। হালুয়াঘাট ও ধোবাউড়ার নেতাকর্মীরা সবাই শান্ত থাকবেন, কেউ উল্লাস প্রকাশ করবেন না। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবেন। ধানের শীষের সবাই এক ও ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে।

তিনি আরও উল্লেখ করেন, আমার সাথে যাঁরা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সাবেক এমপি আফজাল এইচ খান এবং হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালমান ওমর রুবেল, তাদেরকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করবো ইনশাআল্লাহ। আমি ৫ নভেম্বর সকালে দেশে ফিরে এসে সকলের সাথে দেখা করবো। আমার জন্য দোয়া করবেন। হালুয়াঘাট ও ধোবাউড়ার জনগণকে পাশে পাবো, এই প্রত্যাশা করি। ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।

See also  দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: তথ্য অফিসে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

প্রিন্সের এই আহ্বান স্থানীয় রাজনীতিতে ইতিবাচক সাড়া ফেলেছে। তাঁর সংযত ও ঐক্যবদ্ধ বার্তা পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উল্লাস না করে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়ায় মনোযোগী হচ্ছেন।

হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বিএনপির নেতারা বলেন, “সৈয়দ এমরান সালেহ প্রিন্স এমন একজন নেতা যিনি কেন্দ্রীয় পর্যায়ে যেমন সক্রিয়, তেমনি তৃণমূলেও মানুষের পাশে থাকেন। তাঁর প্রার্থিতা আমাদের জন্য গর্ব ও প্রেরণার।

দীর্ঘদিন পর এই আসনে বিএনপির একটি ঐক্যবদ্ধ নেতৃত্ব গঠনের সুযোগ এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্থানীয় সাধারণ মানুষ জানান, প্রিন্সের প্রার্থিতা হালুয়াঘাট-ধোবাউড়ার রাজনীতিতে নতুন গতি এনে দিতে পারে।

See also  প্রিন্সের নেতৃত্বে ধোবাউড়ায় বিএনপিতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধাসহ শতাধিক নেতাকর্মী

অন্যদিকে, মনোনয়নের পর থেকে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী কর্মপরিকল্পনা, ভোটার যোগাযোগ ও সংগঠনের পুনর্গঠন কার্যক্রম শুরু করেছেন।

একজন সিনিয়র নেতা বলেন, “প্রিন্স ভাইয়ের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে নামবো সংগঠিতভাবে। তিনি ফিরে আসলেই পুরো আসন জুড়ে সমন্বিত প্রচারণা শুরু হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রার্থিতা বিএনপির সংগঠনগত ঐক্য ও তৃণমূলের শক্তি পুনর্গঠনের সূচনা। কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্ব ও তৃণমূলের গ্রহণযোগ্যতা, দুইয়ের মিশ্রণ তাঁকে এই আসনে শক্তিশালী অবস্থানে এনেছে।

তারা মনে করছেন, “যদি মাঠে ঐক্য বজায় থাকে, তবে ধানের শীষ এই আসনে একটি বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবে।

ওমরাহ পালনরত অবস্থায়ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সের শান্ত, সংযত ও ঐক্যের বার্তা হালুয়াঘাট-ধোবাউড়ার রাজনীতিতে একটি ভিন্নধর্মী ইতিবাচক বার্তা হিসেবে দেখা দিচ্ছে। তাঁর ভাষায়, ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।

 

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with