কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

 

মোঃ এনামুল ইসলাম প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত ৩০ মার্চ রাতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহ রেলওয়ে থানার টিজি পার্টি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের মো. রিপন (৩৫) ও বসাকপাড়া গ্রামের মো. আনার হোসেন (২৫)কে সন্দেহভাজন হিসেবে নজরদারিতে রাখা হয়।
আখাউড়া স্টেশন থেকে তাদের টার্গেট করে সরারচর রেলওয়ে স্টেশনে পৌঁছালে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়।
রাত ৮টা ৫০ মিনিটে ট্রেনটি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছালে টিজি পার্টি আটককৃতদের কিশোরগঞ্জ রেলওয়ে থানার এসআই দীপক কুমার রায়ের কাছে হস্তান্তর করে। এ সময় আনার হোসেনকে অসুস্থ অবস্থায় পাওয়া গেলে তাকে দ্রুত কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসা শেষে তিনি ছাড়পত্র পান।
অপরদিকে আটক রিপনকে থানা হাজতে রাখা হয়। উদ্ধারকৃত গাঁজা স্টেশনের দক্ষিণ পাশে গণশৌচাগারের সামনে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *