চুরি মামলায় সফল তদন্তে পুরস্কৃত হলেন পিবিআই’র এসআই বিল্লাল 

মোঃ আব্দুল হক লিটনঃ

ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকায় সংঘটিত একটি চাঞ্চল্যকর চুরি মামলার সফল তদন্তের মাধ্যমে অপরাধীকে শনাক্ত ও গ্রেফতারের ঘটনায় প্রশংসিত হলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহের এসআই  মোহাম্মদ বিল্লাল মিয়া। মামলার তদন্তে তাঁর দক্ষতা, ধৈর্যশীলতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ পিবিআই প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি)  মোঃ মোস্তফা কামাল তাঁকে আর্থিক পুরস্কারে ভূষিত করেছেন।

 

প্রথম দিকে মামলাটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। কোনো প্রমাণ, সূত্র বা প্রত্যক্ষদর্শীর তথ্য ছাড়াই চুরির রহস্য উদ্ঘাটন করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু এসআই বিল্লাল মিয়া তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং বৈজ্ঞানিক তদন্তপদ্ধতি ব্যবহার করে মামলার মূল আসামিকে শনাক্ত করেন। পরে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিশ্চিত করে মামলার জটিলতা নিরসন করেন।

See also  উপকারে সর্বনাশ, স্বার্থ হাসিল হলেই বদলে যায় চেহারা

 

এই স্বীকৃতি তাঁর একার নয়, বরং একটি নিবেদিতপ্রাণ টিমের সম্মিলিত পরিশ্রমের প্রতিফলন। পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার নিজ হাতে এসআই বিল্লাল মিয়ার কাছে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, “পিবিআই সবসময় বিজ্ঞ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছে। এসআই বিল্লাল মিয়া ও তাঁর টিমের সাফল্য প্রমাণ করে দিয়েছে যে, সততা ও নিষ্ঠা থাকলে কোনো মামলাই ক্লুলেস থাকে না।”

See also  তারাকান্দায় ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

 

পিবিআই-এর এ ধরনের সাফল্য শুধু অপরাধীদের আইনের আওতায় আনতেই নয়, বরং সাধারণ মানুষের আস্থা অর্জনেও বড় ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক তদন্ত, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ কর্মকর্তাদের নিষ্ঠাই পিবিআইকে দেশের অন্যতম নির্ভরযোগ্য তদন্ত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

 

এসআই বিল্লাল মিয়ার এই অর্জন নিঃসন্দেহে পুরো পিবিআই পরিবারের জন্য গৌরবের বিষয়। তাঁর এই সম্মাননা তরুণ তদন্তকারীদের অনুপ্রাণিত করবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করে তুলবে।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with