জামায়াতের সাথে ঐক্য মানে জেনেশুনে বিষপান” ধোবাউড়ায়- প্রিন্স

আব্দুল হক লিটনঃ

জামায়াতের সাথে ঐক্যকে ‘বিষপান’ আখ্যা দিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেছেন, “যারা একসময় বলেছিলেন জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম কায়েমের আর কোনো সুযোগ থাকবে না, আজ তারাই আবার জামায়াতের সাথে হাত মিলিয়ে নির্বাচনের নামে ষড়যন্ত্র করছেন। আসলে তারা জেনেশুনেই বিষ পান করছেন এবং নিজেরাই ইসলাম কায়েমের পথ রুদ্ধ করছেন।”

গত ২৭ সেপ্টেম্বর দুপুরে ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমরান প্রিন্স বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আন্দোলন হঠকারী ও অশুভ। আন্দোলনের নামে দেশকে সংঘাত ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়ে আসন্ন নির্বাচনকে অনিশ্চিত করাই তাদের লক্ষ্য।

তিনি তীব্র প্রশ্ন ছুঁড়ে বলেন, “যারা একসময় একে অপরকে বিদেশি দালাল বলতেন, তারা হঠাৎ করে এক হলেন কোন দেশের প্রেসক্রিপশনে? জনগণ তা জানতে চায়।”

See also  প্রধান শিক্ষকের মোটরসাইকেল চুরি: তারই শিক্ষার্থীদের হাতে চোরচক্রের সদস্য আটক

বিএনপির অগ্রযাত্রা রুখতেই এসব ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন অর্জনের জন্য গ্রামে গ্রামে, ঘরে ঘরে যেতে হবে। মৎস্যজীবী দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিন এবং ধানের শীষের ভোট চান।”

একইসাথে তিনি আশ্বাস দেন, আগামী বিএনপি সরকার দেড় বছরে এক কোটি বেকারের কর্মসংস্থান, অসচ্ছল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড রেশনিং, শিক্ষিত বেকারদের জন্য এক বছরের ভাতা, কৃষকদের উৎপাদন খরচ প্রদান, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহসহ যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করবে।

মৎস্যজীবীদের সমস্যা সমাধানে “জল যার জালা তার” নীতির বাস্তবায়ন, ক্ষুদ্র ঋণ প্রদান এবং স্বচ্ছ ইজারা ব্যবস্থার মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করারও ঘোষণা দেন তিনি।

See also  শরীরে ময়লা ছিটিয়ে অভিনব কায়দায় ৪ লাখ টাকা চুরি, দুই বছর পর চোর গ্রেফতার

ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মনিকের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আলী সাকিব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল হক।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান মনিককে সভাপতি, শামীম মিয়াকে সাধারণ সম্পাদক, শফিকুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি, আব্দুস শহীদ তালুকদারকে সহ সভাপতি ও সাইফুল ইসলাম বুলবুলকে সাংগঠনিক সম্পাদক করে ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with