তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

তারাকান্দা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত। বুধবার (২০ আগস্ট) বিকেলে র‌্যালিটি দক্ষিণ বাজার থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়।

র‌্যালি পূর্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব আমির হাসান স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল ও সদস্য সচিব মহিবুল হক টুটুল। আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কবির আহামেদ,আরিফুল ইসলাম জুয়েল,শামীম আহম্মেদ,জাহাঙ্গীর আলম মন্ডল,মোফাজ্জল হোসেন,দুলাল মেম্বার,মোখদুল্লাহ সুমন,ফরিদ আহমেদ,মোস্তফা কবির,হারুন আর রশিদ প্রমূখ।
বর্ণাঢ্য রালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

See also  গণতন্ত্রের নামে নতুন চক্রান্ত চলছে, হালুয়াঘাটে হুঁশিয়ারি প্রিন্সের

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with