• Latest
  • Trending
  • All
তারেক রহমানের নেতৃত্বে যুবশক্তি হবে জাতীয় মুক্তির হাতিয়ার— এমরান সালেহ প্রিন্স

তারেক রহমানের নেতৃত্বে যুবশক্তি হবে জাতীয় মুক্তির হাতিয়ার— এমরান সালেহ প্রিন্স

October 28, 2025

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

May 22, 2026
মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

May 19, 2026
ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

May 16, 2026
ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

May 15, 2026
ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

May 15, 2026
ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

May 15, 2026
মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

May 13, 2026
হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

May 10, 2026
ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

May 10, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Monday, June 1, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

তারেক রহমানের নেতৃত্বে যুবশক্তি হবে জাতীয় মুক্তির হাতিয়ার— এমরান সালেহ প্রিন্স

এক কোটি কর্মসংস্থান, বেকার ভাতা ও নতুন শিল্পায়নের অঙ্গীকার বিএনপি নেতা

by Abdul Hoque Liton
October 28, 2025
in ময়মনসিংহ, সম্পাদকীয়, সারাদেশ
0
তারেক রহমানের নেতৃত্বে যুবশক্তি হবে জাতীয় মুক্তির হাতিয়ার— এমরান সালেহ প্রিন্স
725
SHARES
2.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ আব্দুল হক লিটনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে দেশের বেকার যুবকদের মুখে হাসি ফোটাতে বিপুল কর্মসংস্থান কর্মসূচি হাতে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে যুবশক্তিই হবে জাতীয় মুক্তির হাতিয়ার। বিএনপি ক্ষমতায় এসে বেকারত্বকে যাদুঘরে পাঠাবে এবং হতাশ যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে নতুন আশার আলো দেখাবে।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট ঈদগাহ ময়দানে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরো বলেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে প্রথম ১৮ মাসের মধ্যেই এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নতুন কলকারখানা স্থাপন, বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু এবং শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু করা হবে। বিএনপি বিশ্বাস করে, দেশের উন্নয়ন হবে যুব সমাজের হাত ধরেই।

আজ দেশের কোটি কোটি তরুণ বেকারত্ব, অন্যায় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে হলে জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। যুব সমাজকে জাতীয় পুনর্জাগরণের নেতৃত্ব দিতে হবে।

See also  ভালুকায় রানার মটরসে চুরির চেষ্টা, তিনজন আটক

তিনি যুব সমাজের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির পাশে থাকুন। ধানের শীষে ভোট দিন, কারণ বিএনপি-ই পারে এই দেশের তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে।

সমাবেশ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হালুয়াঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাজারো যুবদল কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, শ্লোগান ও ব্যান্ড পারফরমেন্সে মেতে ওঠেন।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম,
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল,
সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর,
জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল মালেক,ও যুবদল নেতা আসাদুজ্জামান আসিফ প্রমুখ।

See also  ঈশ্বরগঞ্জে খোকন হত্যার ঘটনায় ছাত্রদল সভাপতি নজরুল বহিষ্কার

অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম তার বক্তব্যে বলেন, আজকের তরুণরা যদি জেগে ওঠে, তাহলে এই দেশ আবার গণতন্ত্রের পথে ফিরবে। বিএনপি যুব সমাজের শক্তিতে ভর করেই বাংলাদেশকে বাঁচাতে চায়।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক উজ্জীবিত পরিবেশ। তরুণ কর্মীদের মুখে শ্লোগান, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরে আসবে, যুবশক্তিই গড়বে নতুন বাংলাদেশ।

দিনব্যাপী এই সমাবেশে হালুয়াঘাট উপজেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীদের ঢল নামে। মাঠ পরিপূর্ণ হয়ে যায় দুপুরের মধ্যেই। প্রিন্সের আগমনে করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

প্রিন্সের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশে নতুন প্রত্যাশা ও আত্মবিশ্বাসের সঞ্চার হয়। তিনি বলেন, বিএনপি কথার রাজনীতি করে না, করে কাজের রাজনীতি। আমাদের লক্ষ্য তরুণদের কর্মক্ষম করে তোলা, দেশকে সমৃদ্ধির পথে নেওয়া। বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব থাকবে না, থাকবে উৎপাদন, উদ্যোগ ও উন্নয়নের নতুন দিগন্ত।

Tags: এক কোটি কর্মসংস্থানবেকার ভাতা ও নতুন শিল্পায়নের অঙ্গীকার বিএনপি নেতা
Share290Tweet181
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In