দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: তথ্য অফিসে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

মোঃ আব্দুল হক লিটনঃ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার ময়মনসিংহ জেলা তথ্য অফিসে আলোচনা সভা, বিশেষ প্রচার ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

নাটকঘর লেনস্থ তথ্য অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্য বিষয়ক সভায় অংশ নেন তরুণ প্রজন্মের প্রতিনিধি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, সুশাসনভিত্তিক বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং তথ্য অফিসের সদস্যরা। তারা নৈতিক বোধ ও দুর্নীতি প্রতিরোধে তরুণদের করণীয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। প্রধান অতিথি সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়ক আলী ইউসুফ বলেন, “দুর্নীতি দমনে শুধু আইন-কানুন বা কমিশনের ওপর নির্ভর করা যথেষ্ট নয়। এর পাশাপাশি মানুষের প্রতি সহমর্মিতা এবং নৈতিক বোধ জরুরি।”

See also  হালুয়াঘাটে আইনজীবীর সহকারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লিয়া আফরোজ এবং সদস্য রোকেয়া বেগম, যারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

আলোচনায় অংশ নেন সিনিয়র তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম, সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন, আরএইচস্টেপ সংস্থার ‘অপরাজেয় তারুণ্য’ কর্মসূচির সমন্বয়ক রেসমিনা হক, এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি সিলমন আহমেদ, মনিরুল ইসলাম, সোহাগ ইসলাম প্রমুখ। তারা নৈতিক বোধে আলোকিত জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

See also  ১৩ নভেম্বর ঘিরে বিশেষ নির্দেশনায় ফুলপুরে পুলিশের টহল

সভা শেষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নির্মিত দুর্নীতিবিরোধী চলচ্চিত্র ‘ভালো থাকব, ভালো রাখব’ প্রদর্শন করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

এছাড়া দিনজুড়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে মানববন্ধন ও নগরীর টাউন হল চত্বরে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে জনগণকে দুর্নীতিবিরোধী বার্তা পৌঁছে দেওয়া হয়।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with