ধোবাউড়ায় র‍্যাবের অভিযানে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব  প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহের ধোবাউড়ায় র‍্যাব-১৪ এর সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া ৪৭ বোতল বিদেশি মদের বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে র‍্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানাধীন দর্শা এলাকায় অভিযান পরিচালনা করে। ধোরাউড়া-তারাকান্দা পাকা সড়কের পূর্ব পার্শ্বে জনৈক রেজাউল করিমের পরিত্যক্ত দোকানের সামনে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করা হয়।

See also   চুরি মামলায় সফল তদন্তে পুরস্কৃত হলেন পিবিআই'র এসআই বিল্লাল 

গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহের ধোবাউরা উপজেলার মোহাম্মদ সাইফুল ইসলামের পুত্র রবিউল হাসান লেলিন ও একই
হুকুম আলীর পুত্র শামীম হাসান।
তাদের কাছ থেকে মোট ৪৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ অবৈধভাবে মজুত ও পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল বলে ধারণা করছে র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধোবাউড়া থানায় মামলা দায়ের ও আসামিদের হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

See also  ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি—হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্স

এ বিষয়ে সিপিএসসি, র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান বলেন, “মাদক নির্মূলকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। সমাজকে মাদকমুক্ত রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

র‍্যাবের এই সফল অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যেতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with