পিকআপ ভ্যানের ইঞ্জিন ও মূল্যবান যন্ত্রাংশ উদ্ধার, আন্তঃ জেলার চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে সংঘবদ্ধ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যানের ইঞ্জিন, গিয়ার বক্স, স্টার্টিং বক্স, ব্রেক সার্ভে, ফগলাইট, রেডিয়েটরসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ।

বুধবার (২৩ জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাগর সরকার। এ সময় অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম, ওসি তদন্ত সহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে সাগর সরকার জানান,গত ৩০ জুন গভীর রাতে উপজেলার রঘুনাথপুর এলাকার একটি কার ওয়াশ সেন্টার থেকে একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যান চুরি হয়। বিষয়টি নিয়ে থানায় মামলা দায়েরের পর প্রযুক্তির সহায়তায় তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলা থেকে আন্তঃজেলা চোর চক্রের সদস্যদের গ্রেফতার করে হালুয়াঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ময়মনসিংহের তারাকান্দা মাঝিয়ালী গ্রামের কামাল ফকিরের পুত্র মোঃ আহির উদ্দিন, তার পুত্র আলম ফকির, আকবর আলীর পুত্র মোস্তফা ওরফে মস্তু,নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি গ্রামের আব্দুস সাত্তারের পুত্র মোঃ রুহুল আমিন, ফতুল্লার কায়েম পুর গ্রামে বসবাস কাজী মন্ডলের পুত্র রফিকুল ইসলাম, মৃত সুলতান মিয়ার পুত্র মোঃ রফিক মিয়া। টক্কার মাঠ গ্রামের মৃত মঙ্গল হাওলাদারের পুত্র মোঃ শোয়েব আলী হাওলাদার, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি গ্রামে বসবাস আব্দুল জলিল মোল্লার পুত্র মোঃ কাউসার হোসেন মোল্লা,নারায়ণগঞ্জ সদরের উত্তর নোয়াদা গ্রামের মৃত শফিউদ্দিনের পুত্র রনি,

See also  ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া পিকআপ ভ্যানটির ইঞ্জিন,একটি জিপিএস ট্র্যাকার, গাড়ির মালিকানা সংক্রান্ত কাগজপত্র, গাড়ি চুরির কাজে ব্যবহৃত পাঁচটি চাবি, গিয়ার বক্স, স্টারটিং বক্স, ডিফেন্স সেল, ব্রেক সার্ভো,কাটিং সেইফ, পাতি, ফরেন এক্সেল, সাইলেন্সার বক্স, রেডিয়েটর, ফগ লাইট, চোরাই গাড়ির কাজে ব্যবহৃত গ্যাস কাটার, গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য যন্ত্রাংশ।

See also  সৌদি আরবে সড়ক দু-র্ঘ-ট-না-য় গফরগাঁওয়ের প্রবাসীর মৃ-ত্যু

সহকারী পুলিশ সুপার সাগর সরকার আরও জানান, “এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে, পরে তা ভেঙে যন্ত্রাংশ বিক্রি করে আসছিল। তারা অত্যন্ত সংগঠিত এবং পেশাদার অপরাধী। চক্রটির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।”

এই অভিযানে নেতৃত্ব দেন হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ্র সাহা। মামলার সূত্রে পাওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় তিনি দিনরাত পরিশ্রম করে আসামিদের অবস্থান শনাক্ত করেন এবং অভিযান পরিচালনা করেন।

সহকারী পুলিশ সুপার সাগর সরকার তিনি আরো জানান, অভিযান এখানেই শেষ নয়,হালুয়াঘাটে মোটরসাইকেল সহ অনেক চুরির ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকটি ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with