তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা । শনিবার (১৭ নভেম্বর) সকালে ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মন্তব্য করে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, “পুষ্টির অভাব ও বিদ্যালয় চলাকালীন শিশুদের স্বল্পকালীন ক্ষুধা দূরীকরণেও সহায়ক ভূমিকা পালন করবে। এর ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পড়ালেখায় আরো মনোযোগী হবে এবং বিদ্যালয়ে আসতে আগ্রহী হবে। ঝরে পড়ার হার কমবে, প্রত্যেক বছরে বিদ্যালয়ে প্রকৃত ভর্তির হার বৃদ্ধি পাবে। এই কর্মসূচি শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও সহায়তা করবে।” এটি সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর মধ্যে অন্যতম বলেও জানিয়েছেন তিনি। এসময় তিনি খাবারের মান এবং মেয়াদ সবসময় যাচাই করে গ্রহণ এবং বিতরণ করার জন্য শিক্ষকদের নির্দেশনা দেন।
এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও সাধারণ জনগণ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের মাঝে পুষ্টিকর খাবার সরবরাহ এটি নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে খাবার পৌঁছাতে পারলে শিশুরা অপুষ্টি, রক্তশূন্যতা সহ বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবে। তবে বিগত সময়ে সরকার শিশুদের পুষ্টির চাহিদা পূরণের জন্য বিস্কুট বিতরণ করেছিলেন। ওই প্রকল্পে অভিযোগ ছিল বিস্কুট যথাযথভাবে বিতরণ করা হত না! বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বাজারের ব্যাগ ও ম্যানেটি ব্যাগে করে বিস্কুট নিয়ে যাওয়ার দৃশ্যও স্থানীয়দের চোখে পড়েছে অনেক । এমনকি কখনো কখনো দপ্তরীর মাধ্যমে শিক্ষক বাসায় পাঠিয়েছেন বলেও অভিযোগ রয়েছে । আর সেই সব বিস্কুট বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতেও পাওয়া যায়। তাই উপজেলা প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করবো কমিটি গঠন করে বর্তমান খাবারের গুণগত মান ও ৯ ; ৬ এর বিষয়টি নজরদারিতে রাখার জন্য। স্থানীয়রা আরো বলেন, এই কার্যক্রমে যদি নিয়মিত তদারকি ও কঠোর নজরদারিতে রাখা যায়, তাহলে প্রকৃত উপকারভোগীরা উপকৃত হবেন এবং ভবিষ্যতের একটি সুস্থ প্রজন্ম গড়ে উঠবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির’ আওতায় ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ স্কুল কর্ম দিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ প্রদান করা হবে।
Bijoy71TV Bijoy71TV