ফুলপুর দুই সন্তানের জননী হিন্দু ছেলের সাথে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কাঁচামালের ব্যবসায়ী হিন্দু ধর্মের অনুসারী স্বপ্নিল শাহা দুই সন্তানের জননী(২৮)কে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। শনিবার(১৩ সেপ্টেম্বর) রাত ১০টায় উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর এলাকায় কাঠমিস্ত্রি তোলা মিয়ার বসতঘর থেকে তাদের আটক করা হয়। আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে।
আটককৃতরা হলেন, পৌরসভার পাইকপাড়া গ্রামের হিন্দু ধর্মের অনুসারী প্রদীপের ছেলে স্বপ্নিল শাহা(২০)। সে তার পিতার সাথে বাসস্ট্যান্ড কাঁচামালের ব্যবসা করেন।
স্থানীয়রা জানায়, উপজেলার সিংহেশ্বর গ্রামের কাঠমিস্ত্রি মো: তোলা মিয়ার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে পরিচয়ে সম্পর্ক সৃষ্টি হয়। পরে ধীরে ধীরে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই তিনি ওই নারীর ঘরে গোপনে যাতায়াত করতেন। শনিবার রাতে তোলা মিয়ার ঘরে তার স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় তাদেরকে আটক করেন রশি দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেন।
স্বপ্নিল শাহা বলেন, তার সাথে আমার ফেসবুকে দীর্ঘদিন ধরেই সম্পর্ক। ধীরে ধীরে সেই সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। এক পর্যায়ে সে আমাকে সবকিছু খুলে বলি। তাকে বলি আমি হিন্দু ধর্মের। এছাড়াও আপনার দুটি সন্তান আছে আর এসব কাজ করা ঠিক না। পরে তার সাথে এমন কাজ করতে বাধ্য করে। আরো কয়েকবারই তার সাথে আমার দেখা হয়েছে।

ওই গৃহবধূ বলেন, আমার স্বামী আমাকে ঠিকমত সুখ দিতে পারতো না। পরে আমি ফেসবুকের মাধ্যমে তার সাথে সম্পর্ক গড়ে তুলি। একপর্যায়ে তার প্রতি আমার আকর্ষণ সৃষ্টি হয়। তারপর থেকেই তার সাথে আমি এ কাজে লিপ্ত হই। তিনি আরো বলেন, আমি ভুল করেছি। এখন আমি খুবই অনুতপ্ত। স্বামী-শ্বশুর-শাশুড়ি ক্ষমা করে আমাকে মেনে নিলে ভবিষ্যতে আর এমন কাজ আমি করব না।
ওই গৃহবধূর স্বামী তোলা মিয়া জানান, আর যাইহোক এমন নারীর সঙ্গে কখনো ঘর-সংসার করা যায় না। এছাড়াও সে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। আমি এ নারীর কাছ থেকে মুক্তি চাই।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি বলেন, বিষয়টি শুনে এসআই সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে গ্রেফতার করে থানায় আনা হয়। এ বিষয়ে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করে রবিবার আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *