• Latest
  • Trending
  • All
বিশ্বাসঘাতকতার ভয়াবহ পরিণতি: শিক্ষকের ছদ্মবেশে কোটি টাকার জালিয়াত, রশিদুল অবশেষে গ্রেপ্তার

বিশ্বাসঘাতকতার ভয়াবহ পরিণতি: শিক্ষকের ছদ্মবেশে কোটি টাকার জালিয়াত, রশিদুল অবশেষে গ্রেপ্তার

July 22, 2025

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

May 22, 2026
মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

May 19, 2026
ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

May 16, 2026
ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

May 15, 2026
ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

May 15, 2026
ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

May 15, 2026
মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

May 13, 2026
হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

May 10, 2026
ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

May 10, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Saturday, June 13, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

বিশ্বাসঘাতকতার ভয়াবহ পরিণতি: শিক্ষকের ছদ্মবেশে কোটি টাকার জালিয়াত, রশিদুল অবশেষে গ্রেপ্তার

বিশ্বাসঘাতকতার ভয়াবহ পরিণতি: শিক্ষকের ছদ্মবেশে কোটি টাকার জালিয়াত, রশিদুল অবশেষে গ্রেপ্তার

by Abdul Hoque Liton
July 22, 2025
in ময়মনসিংহ, সর্বশেষ, সারাদেশ
0
বিশ্বাসঘাতকতার ভয়াবহ পরিণতি: শিক্ষকের ছদ্মবেশে কোটি টাকার জালিয়াত, রশিদুল অবশেষে গ্রেপ্তার
531
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্বাসঘাতকতার ভয়াবহ পরিণতি: শিক্ষকের ছদ্মবেশে কোটি টাকার জালিয়াত, রশিদুল অবশেষে গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি:

শিক্ষা মানুষের চরিত্র গঠনের হাতিয়ার। আর সেই হাতিয়ার ব্যবহারের দায়িত্ব যাঁর কাঁধে, তিনিই যদি হন বিশ্বাসঘাতক তবে সমাজ কোথায় দাঁড়াবে? ময়মনসিংহ সদর উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসায় এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছে শিক্ষক রশিদুল ইসলাম খান। দীর্ঘ প্রায় এক দশক ধরে শিক্ষকদের স্বাক্ষর জাল করে, ভূয়া পরীক্ষক নিয়োগ দেখিয়ে এবং নকল কাগজপত্র বানিয়ে তিনি আত্মসাৎ করেছেন প্রায় ২০ লাখ টাকারও বেশি সরকারি অর্থ। এই বিশ্বাসঘাতকতার দায়ে অবশেষে তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. ইদ্রিস খান ঘটনার পেছনের গল্প ফাঁস করে বলেন, “আমরা একসঙ্গে কাজ করেছি। কখনো ভাবিনি একজন সহকর্মী এতটা নিচে নামতে পারে।” তাঁর কণ্ঠে ছিল হতাশা আর ক্ষোভের মিশেল।

ঘটনার সূত্রপাত কিছুদিন আগে, আরবি প্রভাষক মো. আব্দুর রউফ একটি মৌখিক অভিযোগ করেন— তাঁর স্বাক্ষর জাল করে রশিদুল ইসলাম তাকে চলতি পরীক্ষায় পরীক্ষক নিয়োগ দেখিয়েছেন। অধ্যক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেন। সেখান থেকে গোপনে প্রেরিত নথিপত্র যাচাই-বাছাই করে চমকে ওঠেন অধ্যক্ষ নিজেই। অভিযোগ মিথ্যা নয়, বরং ভয়াবহ সত্য!

See also  ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন

নথিপত্র ঘেঁটে দেখা যায়, শুধু আব্দুর রউফ নন—শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, শামসুল আলম, আব্দুল হাফিজ ও হারুনুর রশিদসহ অন্তত ১০-১২ জনের নাম ও স্বাক্ষর নকল করে রশিদুল ইসলাম সরকারি পরীক্ষায় ভূয়া পরীক্ষক হিসেবে দেখিয়ে অনৈতিকভাবে অর্থ উত্তোলন করেছেন। কাগজে কলমে এসব অর্থ ব্যয় দেখানো হলেও বাস্তবে অধিকাংশ শিক্ষক জানেনই না, কখন, কীভাবে, কার নামে পরীক্ষা হয়েছে!

অধ্যক্ষ আরও জানান, “রশিদুল দীর্ঘ ৮-৯ বছর ধরে এই অপরাধ কর্মকাণ্ড চালিয়ে গেছে। প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। কিন্তু যখন দেখলাম কিছু হিসাব মিলছে না, তখন অনুসন্ধান চালাই। তাতে ধরা পড়ে তার জালিয়াতির ভয়ঙ্কর জাল।”

এই প্রতারণার খেসারত দিতে হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে, প্রতিষ্ঠানের সম্মানকে, আর সবচেয়ে বড় কথা—বিশ্বাসের ভরাডুবি হচ্ছে। এ ঘটনায় অধ্যক্ষ ড. মো. ইদ্রিস খান ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

See also  শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫৭৮ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ আটক ১

থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেই। অভিযুক্ত রশিদুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ জামালী মামলাটি খতিয়ে দেখছেন। যথাসময়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, “শিক্ষক যদি হয় প্রতারক, তাহলে আমরা কার উপর ভরসা করব?” অনেক অভিভাবক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “আমরা সন্তানদের যাদের হাতে দিচ্ছি, তারা যদি এমন হয়, তাহলে ভবিষ্যৎ অন্ধকার।”

এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মাদ্রাসার সৎ ও নিরীহ শিক্ষকরা। একইসাথে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রতিষ্ঠানের তদারকি ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় শিক্ষাবিদরাও।

শিক্ষা নয়, এটি ছিল একটি পরিকল্পিত প্রতারণা। এই প্রতারক যেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা চুরি করে, জাতির ভবিষ্যৎকে কলঙ্কিত না করতে পারে—এই চেতনাই আজ সর্বত্র ছড়িয়ে পড়েছে।

Tags: বিশ্বাসঘাতকতার ভয়াবহ পরিণতি: শিক্ষকের ছদ্মবেশে কোটি টাকার জালিয়াতরশিদুল অবশেষে গ্রেপ্তার
Share212Tweet133
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In